Narendra Modi slammed TMC: একদিকে আজ, শুক্রবার উত্তরবঙ্গের একাংশে চলছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। আর অন্যদিকে উত্তরবঙ্গেরই অন্য এক অংশও গরম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার কারণে। এদিন মালদহে নির্বাচনী সভা থেকে নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিল নিয়ে তৃণমূলকে একহাত নিলেন মোদী (Narendra Modi slammed TMC)।
এদিনের মোদীর ভাষণে উঠে আসে বাংলার মনীষীদের কথা। তিনি বলেন, “বাংলা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। আমি বাংলাকে এই ভাবে পিছিয়ে যেতে দেখতে পারব না। তৃণমূলের মতো দুষ্টু দল থাকার পরও কেন্দ্রের সরকার বাংলার বিকাশের কাজ করে চলেছে (Narendra Modi slammed TMC)। বিজেপি সরকারের প্রকল্পের জন্য আপনারা মুক্ত রেশন পাচ্ছেন”।
শুধু তাই নয়, এদিনের এই সভামঞ্চ থেকে এসএসসি নিয়োগ দুর্নীতিতে চাকরি বাতিল হওয়া নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রী (Narendra Modi slammed TMC)। বলেন, “তৃণমূল এখানকার যুব সমাজের সঙ্গেও দুর্নীতি করেছে। শিক্ষায় দুর্নীতি করেছে। ২৬ হাজার পরিবারের জীবিকা শেষ হয়ে গেল। আর যারা ধার করে টাকা নিয়ে তৃণমূলকে দিয়েছিল তাদেরও অবস্থা এখন খারাপ। আর বিজেপি সরকার দক্ষতার সঙ্গে যুব সমাজকে চাকরি দিচ্ছে। আমাদের একাধিক প্রকল্প আছে। যেখানে যুব সমাজের উন্নতির জন্য কাজ করা হয়েছে। বিজেপি সরকারের নীতির জন্য দেশে নতুন নতুন সেক্টর তৈরি হচ্ছে। কিন্তু বাংলায় তৃণমূল যুব সমাজের উন্নতির সব রাস্তা বন্ধ করে দিয়েছে” (Narendra Modi slammed TMC)।
এরপরই তৃণমূলকে শানিয়ে মোদীর বক্তব্য, “বাম-তৃণমূল তাদের শাসনকালে বাংলার সম্মান নষ্ট করেছে। উন্নতি বন্ধ করেছে। তৃণমূলের শাসনকালে একের পর এক প্রতারণা কাণ্ড, পাচার, দুর্নীতির কথা সামনে আসছে (Narendra Modi slammed TMC)। দুর্নীতি তৃণমূল করে আর ভোগে বাংলা। একটাও কাজ এখানে কমিশন ছাড়া হয় না। এরা কৃষকদেরও ছাড়েনি। মান্ডিতে এক কুইন্টাল গম বেচতে গেলে বিচুলি খেয়ে নেয়”।
প্রসঙ্গত, ভোট আবহে যে বিরোধীরা এই চাকরি বাতিলের ইস্যু নিয়ে তৃণমূলকে নিশানা করবে, তা আগে থেকেই স্পষ্ট ছিল। আর এদিন প্রধানমন্ত্রীর সভাতে হলও তাই। এসএসসি নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে ২৫,৭৫৩ জনের। এই ঘটনায় তৃণমূলকে বিঁধতে ছাড়ে নি কোনও বিরোধী পক্ষই। আর আজ ভোটের প্রচারে এই একই ইস্যুকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী মোদীও (Narendra Modi slammed TMC)।





