WB Election 2021: ভোটের ময়দানে মুখোমুখি সব রাজনৈতিক শিবির, শুরু ভোটযুদ্ধ! আজই প্রার্থী তালিকা প্রকাশ সব দলের

আজ থেকে ঠিক সাতদিন আগে নির্বাচন কমিশন প্রকাশ করে ভোটের নির্ঘণ্ট। সেদিনই বেজে গিয়েছিল ভোটের দামামা। কিন্তু আসন্ন ভোটযুদ্ধের সৈনিক হিসেবে কাদের দেখা যাবে, এ নিয়ে গত এক সপ্তাহ ধরে চলেছে গভীর জল্পনা। অবশেষে সপ্তাহান্তে প্রকাশ হতে চলেছে নানার রাজনৈতিক দলের প্রার্থী তালিকা।

এই বছরের বিধানসভা নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। সব দলই নিজের মতো করে একে অপরকে টেক্কা দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে। এই কারণে প্রার্থী ঘোষণার আগে ভালোভাবে বাছাই পরখ করে নিতে উদগ্রীব সব দলই। তবে আজ, শুক্রবারই সব দল নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে।

আরও পড়ুন- বিজেপির জালে মমতা! নন্দীগ্রামে শুভেন্দু, ভবানীপুরে বাবুল, চিন্তার ভাঁজ ঘাসফুলের কপালে

এর মধ্যে একদিকে যেমন রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস, তেমনি অন্যদিকে রয়েছে তাদের প্রধান প্রতিপক্ষ দল বিজেপি। আবার আরেকদিকে রয়েছে রাজ্য রাজনীতিতে গজিয়ে ওঠা নতুন রাজনৈতিক জোট, বাম-কংগ্রেস ও আইএসএফ জোট। তাঁরাও এদিন নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে জানা গিয়েছে।

এই প্রার্থী তালিকা নিয়ে চলতি সপ্তাহে দফায় দফায় বৈঠকে বসেছে। এই প্রার্থী মনোনয়ন পর্বে ভোট কুশলী প্রশান্ত কিশোরের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, আজ ২৯৪টি আসনেই প্রার্থী ঘোষণা করবে শাসকদল। জানা গিয়েছে, এবারে তৃণমূলের তরফে প্রায় ৪০ জন নতুন মুখ দেখা যেতে পারে। দলের তরফে আগেই জানানো হয়েছিল যে আশির ঊর্ধ্বরা এবারে ভোটের টিকিট পাবে না। আগামী ৯ই মার্চ ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল।

এদিকে, আজই দিল্লি থেকে প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। এই তালিকা চূড়ান্ত করতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যেবেলা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাসভবনে বৈঠক বসে। এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিলীপ ঘোষ-সহ বঙ্গ বিজেপির নেতৃত্বরা। প্রথম দুই দফার প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে এই বৈঠকে। মোট ৬০ জন প্রার্থীর নাম প্রকাশ করা হবে আজ, এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন- আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকা দেখেই মেজাজ হারালেন অমিত শাহ, তৈরি করুন নতুন তালিকা, নির্দেশ দিলীপ ঘোষকে!

অন্যদিকে, জট কেটেছে বাম-কংগ্রেস ও আইএসএফ জোটের। তাঁরাও নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করবে আজই, এমনটাই শোনা যাচ্ছে। গতকাল এই তিন শিবিরের বৈঠকের পর চূড়ান্ত হয়েছে আসন রফা। এই রফা অনুযায়ী, নির্বাচনে কংগ্রেস লড়বে ৯২টি আসনে, আইএসএফ লড়বে ৩৭-৩৮ আসনে ও বাকী আসনে লড়বে বাম শিবির।

RELATED Articles