খুদের কীর্তি! পতাকা দেখেই এক মিনিটে গড়গড়িয়ে বলছে ১৯৫টি দেশের নাম, ইন্ডিয়া বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম বাংলার পুচকের

Seven Year Old Child Set Record on Book of World Records: নদিয়া জেলার শান্তিপুরের সাত বছরের খুদে প্রকৃতি বৈরাগী বিশ্ব রেকর্ড গড়েছে। এই দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাত্র এক মিনিটে ১৯৫টি দেশের নাম বলতে পারে, কেবলমাত্র তাদের জাতীয় পতাকা দেখে। অন্য শিশুরা যেখানে সাধারণত স্মার্টফোনে গেম খেলতে ব্যস্ত থাকে, প্রকৃতি সেখানে তাদের থেকে একেবারে আলাদা। প্রকৃতি ইতিমধ্যেই ‘ইন্ডিয়া বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে’ নিজের নাম তুলে ফেলেছে বিশ্বের দ্রুততম খুদে হিসেবে (Seven Year Old Child Set Record on Book of World Records)। গিনেস বিশ্ব রেকর্ডে নাম তোলার প্রস্তুতিও চলছে। প্রাপ্তবয়স্করা যেখানে এত দেশের নাম জানেন না, সেখানে প্রকৃতি শুধু পতাকা দেখেই সব দেশের নাম বলতে পারে।

প্রকৃতির এই অদ্ভুত প্রতিভার কারণে তার পরিবার অত্যন্ত গর্বিত। তার বাবা, কৃষ্ণপদ বৈরাগী, শান্তিপুরের গোবিন্দপুর পাঁচপোতা এলাকার বাসিন্দ। তিনি জলপাইগুড়িতে হোমিওপ্যাথিক মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত। মা, স্বপ্না সরকার, পূর্ব বর্ধমানে স্কুল হেলথ মেডিক্যাল অফিসার হিসেবে কাজ করেন (Seven Year Old Child Set Record on Book of World Records)

প্রকৃতির প্রতিভার প্রথম সন্ধান পাওয়া যায় ২০২৩ সালের আগস্ট মাসে, যখন তারা চেন্নাইয়ে গিয়েছিল। তামিলনাডু সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টারে বিভিন্ন দেশের টাইম জোনের নীচে আঁকা জাতীয় পতাকা দেখে প্রকৃতি কিছু ভুল ধরেছিল। এই পর্যবেক্ষণ ক্ষমতা দেখে সেন্টারের কর্মকর্তারা অবাক হয়ে যান এবং তাকে পুরস্কৃত করেন। প্রকৃতির বাবা-মা জানান, দু’বছর বয়স থেকেই তার বিভিন্ন দেশের জাতীয় পতাকা এবং ওয়ার্ল্ড ম্যাপের প্রতি বিশেষ আগ্রহ ছিল। এখন, সাত বছর বয়সে, সে মাত্র এক মিনিটে ১৯৫টি দেশের নাম বলতে পারে (Seven Year Old Child Set Record on Book of World Records)

এই মাসের শুরুতে, তার পরিবার ‘ইন্ডিয়া বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে’ নাম নথিভুক্ত করার জন্য যাবতীয় তথ্য ও ভিডিও পাঠায়। সম্প্রতি তারা স্বীকৃতি পায়, যেখানে প্রকৃতি ১ মিনিট ১ সেকেন্ড ১৭ মিলিসেকেন্ডে বিশ্বের সমস্ত দেশের নাম বলে রেকর্ড গড়েছে (Seven Year Old Child Set Record on Book of World Records)। সংস্থার পক্ষ থেকে তাকে একটি মেডেল, শংসাপত্র, পেনসহ একাধিক উপহার পাঠানো হয়েছে।

কৃষ্ণপদবাবু বলেন, “আমরা দুজনেই ভীষণ ব্যস্ত থাকি, কিন্তু মেয়ের প্রতিভা আমাদেরও অবাক করেছিল। পড়াশোনার পাশাপাশি ওর আগ্রহের দিকেও আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। স্বপ্নাদেবী চান, মেয়ের নাম গিনেস বিশ্ব রেকর্ডে উঠে আসুক। এজন্য তিনি বাড়িতে মেয়েকে প্রশিক্ষণ দিচ্ছেন। ইতিমধ্যেই প্রকৃতি সাতটি দেশের জাতীয় সঙ্গীত মুখস্থ করেছে। লাজুক প্রকৃতির মেয়েটি জানায়, পৃথিবীতে অনেক ছোট ছোট দ্বীপ আছে যাদের নিজস্ব জাতীয় পতাকা আছে, এসব জানতে তার খুব ভালো লাগে” (Seven Year Old Child Set Record on Book of World Records)

RELATED Articles