স্বাস্থ্যকর্মীদের সমস্ত ছুটি বাতিল ঘোষণা করল রাজ্য সরকার

করোনা মোকাবিলায় এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। শুক্রবার রাতে বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য দফতরের প্রধান সচিব বিবেক কুমার জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজ্যের সব স্বাস্থ্যকর্মীদের সবরকম ছুটি বাতিল করা হল। তবে কর্মীদের সাপ্তাহিক ছুটি যেমন ছিল, আপাতত তা তেমনই থাকবে বলেই জানা গিয়েছে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজন। শনিবার সকালে পজিটিভ রিপোর্ট এসেছে দুজনের। কোয়ারেন্টাইনে রাখা হয়েছে অসংখ্যজনকে।

তাই পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই তা নিয়ন্ত্রণ করতে এই পদক্ষেপটি নিল রাজ্য সরকার। সেই কারণেই স্বাস্থ্যকর্মীদের সমস্ত ছুটি বাতিল করার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা সংক্রমণ রুখতে এবার রাজ্যের সব হাসপাতালের সব কর্মীদের দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য দফতরের প্রধান সচিব বিবেক কুমার। শুক্রবার রাতেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশিকায় জারি থাকবে বলেই বলা হয়েছে।

তবে বেশ কয়েকটি ক্ষেত্রকে এর থেকে বাদ দেওয়া হয়েছে যেমন কেউ নিজে হাসপাতালে ভর্তি হলে কিংবা বাড়ির কেউ মারা গেলে এরকম ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না। পাশাপাশি, যারা এই বিজ্ঞপ্তির আগে থেকেই ছুটিতে আছেন, তাঁরাও এই নিয়মের মধ্যে পড়বেন না। তাঁদের ছুটিও জারি থাকবে।

শনিবার থেকে নবান্নে খোলা হল বিপর্যয় ব্যবস্থাপন ও অসামরিক প্রতিরক্ষা দফতরের কন্ট্রোল রুম। আপাতত জনগণের জন্য দিবারাত্রি খোলা থাকছে এই কন্ট্রোল রুম। এখানকার টোল ফ্রি নম্বর ১০৭০ বা ০৩৩-২২১৪-৩৫২৬ নম্বরে ফোন করে করোনা সংক্রান্ত বিষয়ে যে কেউ যোগাযোগ করে তথ্য দিতে পারেন।

RELATED Articles

Leave a Comment