করোনা ভাইরাস সংক্রমণ আটকাতে এবার মুম্বাইয়ের পেট্রোল ডিলারস্ অ্যাসোসিয়েশন এর প্রাক্তন সভাপতি রবি শিন্ডে শনিবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন। আগামী সোমবার থেকে ৩১শে মার্চ পর্যন্ত মুম্বাইয়ে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনতা কার্ফুর পরের দিন থেকে অর্থাৎ সোমবার থেকে আমাদের আউটলেট সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে। ৩১ শে মার্চের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
জনতা কার্ফুর দিন তাদের ‘স্কেলেটন স্টাফ’রাই উপস্থিত থাকবেন আউটলেটে, এটাও ঘোষণা করা হয়েছে।এই সময়ে এই সিদ্ধান্ত নেওয়া পাম্পে আগত লোকেদের জন্যই নেওয়া হচ্ছে এবং জনগণের কথা ভেবেই এই জরুরি পরিষেবা পুরোপুরি বন্ধ থাকছে না।
শনিবার দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩১২ জন। এমতাবস্থায় এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মানুষজন।





