তরুণীদের পিছনে ধাওয়া করার অভিযোগ, গঙ্গাসাগরমুখী সাধুদের বেধড়ক মারধর, গাড়ি থামিয়ে ভাঙচুর, চাঞ্চল্য এলাকায়

তরুণীদের পিছনে সাধুদের ধাওয়া করার অভিযোগ। এই ঘটনায় সাধুদের মারধর ও গাড়ি ভাঙচুর করার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তিন সাধু-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে নি’গ্র’হের চেষ্টা করার অভিযোগ তুলে মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে আবার আক্রান্ত এক সাধুও অজ্ঞাত পরিচয়ের ১৫০ জনের বিরুদ্ধে গাড়ি থামিয়ে গাড়ি ভাঙচুর ও মারধরের মামলা রুজু করেছেন।

কী ঘটেছে গোটা ঘটনাটি?  

পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার তিন সাধু-সহ মোট পাঁচজন উত্তরপ্রদেশ থেকে গঙ্গাসাগরের দিকে যাচ্ছিলেন গাড়ি করে। সেই সময় মাঝে কাশীপুর থানার গৌরাঙ্গডি মোড়ে দাঁড়ায় গাড়িটি। স্থানীয়দের অভিযোগ, সেই সময় সেই পথ দিয়ে তিন তরুণী যাচ্ছিলেন সাইকেল নিয়ে। সাধুদের গাড়িটি ধাওয়া করে তরুণীদের এমনটাই অভিযোগ। তরুণীরা ভয় পেয়ে সাইকেল ফেলে দিয়ে পাশের ইটভাটায় পৌঁছয়।

এই ঘটনায় ছেলেধরা গুজব রটে যায় এলাকায়। ক্ষোভ বর্ষণ করেন গ্রামবাসীরা। এরপর ক্ষিপ্ত জনগণ ওই তিন সাধু-সহ পাঁচজনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এমনকি, তাদের গাড়িও ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ। তারা গিয়ে উদ্ধার করে আক্রান্তদের। ভাঙাচোরা গাড়িটিও উদ্ধার করা হয়।

কী দাবী সাধুদের?

আক্রান্ত সাধুদের দাবী, তারা গঙ্গাসাগর যাওয়ার পথে গৌরাঙ্গডি মোড়ে নামেন। সেখানে অনেকে তাদের টাকাপয়সা দিয়ে সেবা করেন। এরপর সেখানকার ইটভাটায় তারা কিছু দান নিতে গিয়েছিলেন। সেই সময় ওই তিন তরুণীদের থেকে পথ জানতে চান তারা। কিন্তু সাধুদের দাবী, ভাষাগত সমস্যার কারণে তরুণীরা ভুল বুঝে ভয়ে পালিয়ে যান। আর এরপরই গ্রামবাসীরা এসে তাদের উপর হামলা চালায়।

এই ঘটনায় কাশীপুর থানার দু’টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা দায়ের হয়েছে ওই তিন সাধু-সহ পাঁচ জনের বিরুদ্ধে নি’গ্র’হের চেষ্টার জন্য আর অপর মামলাটি দায়ের করেছেন আক্রান্ত এক সাধু অজ্ঞাত পরিচয়ের ১৫০ জনের বিরুদ্ধে। এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আজ, শনিবার আদালতে পেশ করা হবে বলে খবর।

https://twitter.com/ANI/status/1746032722512945252

সাধুদের উপর এমন হামলার ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, “বাংলায় সাধুদের উপর আক্রমণ লজ্জাজনক। এরকম ঘটনা আর কোথাও হয় না”।

RELATED Articles