এই মুহূর্তে ডিএ নিয়ে রাজ্য উত্তাল। বকেয়া ডিএ-র (Due DA) দাবী তুলে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীদের (state government employees) একাংশ। এই নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সরাসরি সংঘাত শুরু হয়েছে তাদের। আর এই আন্দোলনের বিরোধিতা করছে তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারীরা। এর জেরে অন্যান্য সংগঠনগুলি কটাক্ষ শানিয়েছে তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারীদের। এরই মাঝে ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি (Abdur Rahim Bakshi)।
গতকাল, সোমবার মালদহ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সভা। এসিন এই সভা থেকেই ডিএ আন্দোলনকারীদের হুমকি দেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। তিনি বলেন, “যারা সরকারি কর্মচারীর নাম করে, যুক্ত মঞ্চের নাম করে আমাদের সংগঠনের সরকারি কর্মচারীদের চোর বলার চেষ্টা করছেন, যে চোখ দেখিয়ে আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছেন সেই চোখ উপড়ে নেব”।
কড়া ভাষায় আক্রমণ শানিয়ে তৃণমূল বিধায়ক বলেন, “কারা কোথায় বড় মিছিল করে নিল, সেটা দেখে আমরা হতাশ হয়ে গেলাম, আর ক’জন লোক গিয়ে সেখানে কিছু কাজ হাসিল করে নিল, এদিকে আমরা ভয় পেয়ে গেলাম, সেটা নয়। সরকারি কর্মচারীদের একটা নিজস্বতা আছে। সরকার থাকুক বা না থাকুক, সরকারি কর্মচারীদের একটি নিজস্বতা আছে। যারা সরকারি কর্মচারীর নাম করে, যুক্ত মঞ্চের নাম করে আমাদের সরকারি কর্মচারীদের চোর বলার চেষ্টা হচ্ছে। যে চোখ দিয়ে আমাদের কর্মচারীদের ভয় দেখাচ্ছেন সেই চোখগুলো উপড়ে নেব”।
তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যের কড়া জবাব দিয়েছে বিজেপি নেতৃত্ব। উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “কে অধিকার দিয়েছে রহিম বক্সিকে এসব কথা বলার? চোখ উপড়ে নেওয়া তো দূরের কথা। সরকারী কর্মচারীদের একটা চুল উপড়ে দেখাক তৃণমূল”।
তৃণমূল নেতার এই মন্তব্যের কটাক্ষ করা হয়েছে সিপিএমের তরফেও। সিপিএমের মালদহ জেলা সম্পাদক অম্বর মিত্র এই বিষয়ে বলেন, “ফাঁকা কলসির আওয়াজ বেশি। ভেসে থাকার জন্য এসব কথা বলছেন তৃণমূলের জেলা সভাপতি। আসলে ওদের কিছু করার ক্ষমতা নেই। ডিএ রাজ্য সরকারকে আজ হোক বা কাল, দিতেই হবে। না দিলে দিন দিন আন্দোলন আরও জোরদার হবে”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!