বাংলার রাজনীতিতে আজ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। ২০২১ সালের নির্বাচন পরবর্তী অবস্থার তুলনায় এবার ২০২৬-এ রাজ্যের রাজনৈতিক মানচিত্রে নতুন চ্যালেঞ্জ দেখা দিতে পারে। নন্দীগ্রাম ও ভবানীপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে এবারও নজর থাকবে রাজনৈতিক মহলের। মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই কেন্দ্রে আবারো নজরদারি রাখবেন, যেখানে এবার বিজেপির শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন।
প্রার্থী তালিকা প্রকাশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, “লড়াইটা মেঘের আড়াল থেকে লড়ছেন কেন, সামনে থেকে লড়ুন। প্রকাশ্যে সভা করুন।” মমতা আরও মন্তব্য করেছেন, সব অফিসারই তৃণমূলের অফিসার, এবং বিজেপির কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি তিনি মূলত আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
তৃণমূলের এই প্রার্থী তালিকায় গুরুত্ব পেয়েছেন নবীন ও প্রবীণ নেতা উভয়ই। কিছু আসনে নতুন মুখ দেখা যাচ্ছে, আবার কিছু আসনে বদল হয়েছে। বিশেষ করে দার্জিলিং-এর তিনটি আসনে তৃণমূল লড়বে না। এই আসনগুলোতে অনিত থাপার দল প্রার্থী তুলবে। বাকি ২৯১টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে দল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এসআইআর পরবর্তী পরিস্থিতিতে এবার জয়ের অঙ্ক ঘুরে যেতে পারে।
মমতা বন্দ্যোপাধ্যায় আশা প্রকাশ করেছেন যে, এবার তৃণমূল ২২৬-এর বেশি আসন জিতবে। তিনি দাবি করেছেন, তৃণমূল সরকারের থাকলে রাজ্যে ১০০-এর বেশি সরকারি প্রকল্প চালু থাকবে, আর না থাকলে তা কার্যকর হবে না। এছাড়া তিনি বিজেপির পার্টি অফিস থেকে অফিসারদের তালিকা প্রস্তুত করার অভিযোগও তুলেছেন।
আরও পড়ুনঃ West Bengal assembly 2026 : নির্বাচনের মুখে রাজ্য পুলিশে ফের বড় রদবদল! ২ এডিজি, ৪ সিপি ও ১২ এসপি সরিয়ে নতুন নিয়োগ,—কমিশনের পদক্ষেপে চাপে রাজ্য সরকার, তবে কি প্রশাসনের অন্দরে আগেই জমছিল নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন?
তৃণমূলের প্রার্থী তালিকা :
মেখলিগঞ্জ – পরেশ অধিকারী
দিনহাটা – উদয়ন গুহ
আলিপুরদুয়ার – সুমন কাঞ্জীলাল
ধূপগুড়ি – ড. নির্মল রায়
শিলিগুড়ি – গৌতব দেব
মাটিগাড়া-নকশালবাড়ি – শঙ্কর মালাকার
চোপড়া – হামিদুল রহমান
বালুরঘাট – অর্পিতা ঘোষ
হরিরামপুর – বিপ্লব মিত্র
ডোমকল – হুমায়ুন কবীর
করিমপুর – সোহম চক্রবর্তী
পলাশিপাড়া – রুকবানুর রহমান
হাবড়া – জ্যোতিপ্রিয় মল্লিক
ভাটপাড়া – অমিত গুপ্তা
নোয়াপাড়া – তৃণাঙ্কুর ভট্টাচার্য
ব্যারাকপুর – রাজ চক্রবর্তী
কামারহাটি – মদন মিত্র
বরানগর – সায়ন্তিকা
ডায়মন্ড হারবার – পান্নালাল হালদার
সোনারপুর দক্ষিণ – অরুন্ধুতী মৈত্র
ভাঙড় – শওকত মোল্লা
বেহালা পশ্চিম – রত্না চট্টোপাধ্যায়
কলকাতা পোর্ট – ফিরহাদ হাকিম
ভবানীপুর – মমতা বন্দ্যোপাধ্যায়
মানিকতলা – শ্রেয়া পাণ্ডে
হাওড়া উত্তর – গৌতম চৌধুরী
শিবপুর – রানা চট্টোপাধ্যায়
পাঁচলা – গুলশন মল্লিক
উলুবেড়িয়া পূর্ব – ঋতব্রত
বেলেঘাটা – কুণাল ঘোষ
উত্তরপাড়া – শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়
সিঙ্গুর – বেচারাম মান্না
চুঁচুডা – দেবাংশু ভট্টাচার্য
নন্দীগ্রাম – পবিত্র কর
সবং – মানস ভুঁইয়া
ডেবরা – রাজীব বন্দ্যোপাধ্যায়
টালিগঞ্জ – অরূপ বিশ্বাস
রামনগর – অখিল গিরি
কাকদ্বীপ – মন্টুরাম পাখিরা
সোনারপুর উত্তর – ফিরদৌসি বেগম
মন্তেশ্বর – সিদ্দিকুল্লা চৌধুরী
বারুইপুর পূর্ব – বিভাস সর্দার
বারুইপুর পশ্চিম – বিমান বন্দোপাধ্যায়
রাজারহাট – গোপালপুরে অদিতি মুন্সি
দমদম – ব্রাত্য বসু





