TMC attacked BJP woman worker: শুরু হয়েছে লোকসভা নির্বাচন। দুই দফা ভোট হয়ে গিয়েছে। সামনেই রয়েছে তৃতীয় দফার ভোট। ভোটের জেরে নানান জায়গা থেকেই উঠে আসছে অশান্তির অভিযোগ। এবার বিজেপির মহিলা কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (TMC attacked BJP woman worker)।
কলকাতা সাংগঠনিক জেলার কসবা মণ্ডল সভাপতি সরস্বতী সরকারকে চপারের কোপ মারার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে (TMC attacked BJP woman worker)। এই ঘটনার প্রতিবাদে আনন্দপুর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী দেখা করতে যান সরস্বতী দেবীর বাড়িতে। তাঁকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ জানান। তবে এই হামলার কথা অস্বীকার করেছে তৃণমূল।
আন্দোলনরত বিজেপি কর্মীদের দাবী, এই ঘটনার (TMC attacked BJP woman worker) সঙ্গে যারা যুক্ত, তাদের কঠোরতম শাস্তি দেওয়া হোক। এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীদের সঙ্গে থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন দেবশ্রী চৌধুরীও। স্লোগান চলতে থাকে তৃণমূলের বিরুদ্ধে।
এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপি প্রার্থী বলেন, “একটা মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্ব চলছে, দক্ষিণ কলকাতার তৃণমূলের মহিলা প্রার্থী মালা রায় ভোট চাইছে মেয়েদের এই করার জন্য? একজন মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে” (TMC attacked BJP woman worker)।
পুলিশের বিরুদ্ধেও এদিন সোচ্চার হন দেবশ্রী চৌধুরী (TMC attacked BJP woman worker)। থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা হয়নি তাঁর। তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি। তাঁর কথায়, “থানায় তো নেই। স্নান করতে গিয়েছেন। স্নান করে মাংস ভাত খাবেন। তারপর সুখটান দেবেন। দিয়ে সুশান্ত ঘোষকে ফোন করবেন। তারপর সিদ্ধান্ত নেবেন। উনি যতক্ষণ না আসেন আমরা এখানে বসে থাকব। দেখি ওনার হজম হতে কতক্ষণ লাগে। তারপর ওষুধ নিয়ে আসব”।





