রণক্ষেত্র হালিশহর। বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে হামলার মুখে পড়লেন। তাঁর গাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতি বারের মতো এবারও অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারা পাল্টা দাবি করেন, নিজেদের গোষ্ঠীদন্দের কারণেই এই ঘটনা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। নতুন করে যাতে অশান্তি না ছড়ায় সেজন্যে করা হয়েছে পুলিশ ব্যারিকেড।
এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন “রাতের অন্ধকারে হামলা চালিয়ে কি করলে? জায়গা আর সময় বলো, আমি এমনিতেই এসে যাবো।এক বার ফের পুলিশকে কবচ বানিয়ে আমার গাড়িতে ভীতুদের মতুন হামলা। আমি হাঁসি পাচ্ছি যে হামলা চালাবার আগে গাড়িটি দেখে নিতে যে গাড়িতে কেউ ছিলো কি না।”
বিস্তারিত আসছে…





