ফের ফাঁস সন্দেশখালির আরও এক ভিডিও, প্রশ্ন উঠল নির্যাতিতাদের নিয়ে, বিস্ফোরক দাবী এবার খোদ বিজেপি প্রার্থী রেখা পাত্রেরই, ব্যাকফুটে বিজেপি?

Viral Video of BJP candidate Rekha Patra: সন্দেশখালি নিয়ে বিতর্ক যেন থামছেই না। ফের একবার শিরোনামে এই এলাকা। ফের সামনে এল সন্দেশখালির আরও এক ভিডিও। আর এই ভিডিওতে দেখা যাচ্ছে খোদ বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। তিনি ও আরও এক আন্দোলনকারী মহিলা এই ভিডিওতে যে দাবী করলেন, তাতে যেন সন্দেশখালির বিতর্কের আগুনে ঘি পড়ল (Viral Video of BJP candidate Rekha Patra)। উঠল নির্যাতিতাদের পরিচয় নিয়েই প্রশ্ন।

কী ঘটল ফের?

সম্প্রতি ফের ভাইরাল হয়েছে সন্দেশখালির আরও এক ভিডিও (Viral Video of BJP candidate Rekha Patra)। তাতে দেখা গিয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। এই ভিডিওতে রেখা পাত্র সংশয় প্রকাশ করেছেন যে রাষ্ট্রপতির কাছে যে আন্দোলনকারীদের নিয়ে যাওয়া হয়েছিল, তাদের পরিচয় আসলে কী? এই একই প্রশ্ন তুললেন সন্দেশখালির অন্য এক আন্দোলনকারী মাম্পি দাস (Viral Video of BJP candidate Rekha Patra) (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)।

এই ভিডিওতে কয়েকজন মহিলাকে কথা বলতে শোনা গিয়েছে যাদের মধ্যে রয়েছেন রেখা পাত্রও (Viral Video of BJP candidate Rekha Patra)। ওই ভিডিওতে মহিলাদের বলতে শোনা যায়, “রাষ্ট্রপতির কাছে কয়েকজন নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা সবাই তো গিয়েছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কাকে নিয়ে যাওয়া হল? খবর পেয়েছি অনুপ দাস নিয়ে গিয়েছেন। এই অনুপ দাস ১০ হাজার টাকা করে মাস গেলে শিবু হাজরার কাছ থেকে টাকা নিত। শুনেছি পদ্মা মণ্ডলও গিয়েছেন। তাহলে কি এটাই জানব উনি তৃণমূলের লোক উপরে-উপরে বিজেপি করেন”।

কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিও। তাতে এক বিজেপি নেতাকে দাবী করতে শোনা যায়, সন্দেশখালিতে কোনও ধ’র্ষ’ণে’র ঘটনাই ঘটে নি। সবটাই নাকি মিথ্যে। শুভেন্দু অধিকারী টাকা দিয়ে এই পরিকল্পনা করেছিলেন। তারপর আবার এক মহিলা দাবী করেন, তাঁকে মিথ্যে বুঝিয়ে সাদা কাগজে সই করিয়ে তা ধ’র্ষ’ণে’র অভিযোগপত্র হিসেবে জমা দেওয়া হয় জাতীয় মহিলা কমিশনে। আর এবার সামনে এল এই ভিডিও (Viral Video of BJP candidate Rekha Patra)

এই ভিডিওর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া সন্দেশখালির নির্যাতিতাদের পরিচয় নিয়ে উঠল প্রশ্ন (Viral Video of BJP candidate Rekha Patra)। তৃণমূল যখন বারবার দাবী করছে যে সন্দেশখালিতে কোনও নারী নির্যাতনের ঘটনা ঘটে নি, সেই মুহূর্তে এমন সব ভিডিও যেন এই প্রশ্ন আরও বেশি করে তুলছে, আদৌ কী সন্দেশখালিতে নারী নির্যাতনের ঘটনা ঘটেছিল? বা ঘটলেও রাষ্ট্রপতির কাছে যাদের নিয়ে যাওয়া হয়েছিল, তারা আসল নির্যাতিতাই নন।

এই ভিডিও (Viral Video of BJP candidate Rekha Patra) প্রসঙ্গে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “কে বলছে যাঁদের সামনে আনা হয়েছে তাঁরাই নির্যাতিতা। বাকি যাঁরা মিডিয়ার সামনে আসেননি তাঁরা নির্যাতিতা নন? পাড়ায় পাড়ায় ওইখানে আক্রান্ত হয়েছেন মহিলারা”। আবার অন্যদিকে, এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর দাবী, “আমরা আগে থেকই বলে আসছি সন্দেশখালিতে এই নারী নির্যাতন চক্রান্ত বিজেপির।আস্তে-আস্ত সব প্রকাশ্যে আসবে”।

RELATED Articles