কখনও তাঁকে দেখা গিয়েছে চায়ের দোকানে সটান ঢুকে গিয়ে চা বানাতে, আবার কখনও বা মাঝরাস্তাতেই দাঁড়িয়ে রাস্তার ধারের দোকানে মোমো বানিয়েছেন তিনি। এমন ঘটনার নজির নেহাতই কম নয়। এমন ঘটনা প্রায়শই ঘটাতেই থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁরই ন্যায় কাজ করতে দেখা গেল তাঁরই দলের নেত্রী সায়নী ঘোষকেও। ঠিক যেন ‘দিদি’র পদাঙ্কই অনুসরণ করলেন তিনি।
গত রবিবার ব্রিগেডে ছিল তৃণমূলের জনগর্জন সভা। এদিন সভা থেকেই লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। ৪২টি আসনেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই প্রার্থী তালিকায় নাম রয়েছে সায়নী ঘোষের। যাদবপুর থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে। বেশ গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র যাদবপুর।
প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েছেন সায়নী। গতকাল, মঙ্গলবার বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে জনসংযোগ করেন সায়নী। এদিন বারুইপুর ১২ নম্বর ওয়ার্ডে গিয়ে আচমকাই এক স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত আহারে বাংলার রেস্তোরাঁতে ঢুকে পড়েন সায়নী। এরপরই ঘটান এক ঘটনা।
সেখানকার মহিলা কর্মীদের মোমো বানাতে দেখে নিজেও মোমো বানানোর কাজে হাত লাগান তিনি। বানিয়ে ফেলেন মোমো। সেখানকার মহিলা কর্মীদের আবার জড়িয়ে ধরে উৎসাহও জোগান তৃণমূল প্রার্থী। তৃণমূল নেত্রীকে এভাবে দেখে প্রথমে লোকজন কিছুটা অবাক হলেও, পরে অবশ্য তারাও বেশ খুশি হন সায়নীর এই ব্যবহারে।
তবে এটাই প্রথম বার নয় যখন সায়নী তাঁর দলনেত্রীকে অনুকরণ করলেন। পোশাক থেকে শুরু করে ভাষণ, সবেতেই সায়নীকে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই আচরণ করতে। এবারও এর অন্যথা হল না। জনসংযোগের ক্ষেত্রেও নিজের দলনেত্রীর ছায়া হয়েই রইলেন তিনি।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!