আর জি কর কাণ্ডে এই মুহূর্তে গোটা রাজ্য উত্তাল। দিকে দিকে চলছে প্রতিবাদ-আন্দোলন। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার ন্যায় বিচারের দাবীতে সরব সকল স্তরের মানুষ। কিন্তু এবার এই প্রতিবাদ-আন্দোলনের উপরেই হামলার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।
গত বুধবার গোটা রাজ্যে রাত দখল কর্মসূচি পালন করা হয়। আলো নিভিয়ে প্রতিবাদ জানানো হয় আর জি করের ঘটনার। অন্যান্য জায়গার মতো নাগেরবাজারেও চলছিল এই কর্মসূচি। সেই সময়ই সেই আন্দোলনে হামলা করেন দমদম দক্ষিণ পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কেয়া দাস। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভাইরাল এউ ভিডিওতে দেখা গিয়েছে, তৃণমূল কাউন্সিলর কেয়া দাস নাগেরবাজার মোড়ে প্রতিবাদীদের সঙ্গে বচসায় জড়িয়েছেন। বেশ কয়েকজনকে ধাক্কাও দেন তিনি, এমনটাই অভিযোগ। হুমকি দিতে থাকেন আন্দোলনকারীদের। ঘটনাস্থলের একদিকে পুর ভবন আর অন্যদিকে নাগেরবাজার থানা। কিন্তু এই ঘটনায় কোনও পদক্ষেপ করে নি পুলিশ।
বলে রাখি, শুধুমাত্র নাগেরবাজারই নয়, রাত দখলের কর্মসূচির রাতে আন্দোলনে হামলা চলে কোচবিহারের মাথাভাঙাতেও। স্থানীয় তৃণমূল নেতারা হামলা চালান। আন্দোলনকারীদের মারধর করা হয়। রাস্তায় আঁকা স্লোগান, ছবি জল ঢেলে মুছে দেওয়া হয়। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার অভিযোগ দায়ের করা হলে ৩ জন হামলাকারীকে গ্রেফতার করে মাথাভাঙা থানার পুলিশ।
এমন সব ঘটনায় বিজেপির দাবী, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ‘ফোঁস’ করার পরামর্শ দিয়েছিলেন, তার জেরেই তাঁর নেতানেত্রীরা এমন হামলা বা কুমন্তব্য করতে শুরু করেছেন।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার