Mithijhora 6 September Full Episode: জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে রাই অপারেশন থিয়েটারে অন্যদিকে পরিবারের সকলে তাকে নিয়ে চিন্তা করছে আর অনির্বাণ তার ভুল ধারণা নিয়ে বসে আছে। রাইয়ের চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে স্রোত।
Mithijhora 6 September full episode/ মিঠিঝোরা ৬ ই সেপ্টেম্বর পুরো পর্ব
আজকের পর্বের শুরুতে দেখা যায় (Mithijhora 6 September Full Episode), রাইয়ের অপারেশন ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, রাই সেভাবে ফাইট করছে না দেখে চিন্তায় পড়ে যাচ্ছে ডাক্তাররা। তবে তারা নিজেদের চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ তারা হাল ছেড়ে দিলে সব শেষ হয়ে যাবে। অন্যদিকে অপারেশন করার সময় দেখা যাচ্ছে যে টিউমারটা ছবিতে যেরকম দেখাচ্ছিল আসলে তার থেকেও অনেক বড়! তাই অপারেশন করতে বেশ অনেকটা সময় লাগছে।
অন্যদিকে রাইয়ের অপারেশনে এত দেরি হচ্ছে বলে তার মা কাঁদলে স্রোত নন্দিতা দেবীকে কথা শুনাতে থাকে আর বলে এখন কান্নাকাটি করে কি হবে? দিদিভাইকে কথা শোনানোর বেলায় মনে থাকে না! তখন মিষ্টি স্রোতকে থামায় আর বলে,স্রোত এবার থামো, মাকে বারবার এভাবে বোলো না, মায়েরও তো কষ্ট হয়। ওদিকে দেখা যায়, ডাক্তারবাবুরাও আশা ছেড়ে দিচ্ছেন (Mithijhora 6 September Full Episode)।
স্রোত শৌর্য্যকে বলে, আমার না খুব চিন্তা হচ্ছে শেষ পর্যন্ত শেষ রক্ষা হবে তো? শৌর্য্য তখন বলে,স্রোত রাইয়ের কিছু হবে না,রাই লড়াই করতে জানে। এরমধ্যে উজ্জ্বল বাবু বাইরে এলে স্রোত তার দিদি ভাইয়ের কথা জিজ্ঞেস করে, তখন উজ্জ্বলবাবু বলে, স্রোত ছবিতে ঐ টিউমারটা যেমন দেখিয়েছে আসলে সেটা অনেক বড় আর তোর দিদি কোনও লড়াই করছে না, যা কিছু চেষ্টা ডাক্তাররা করছেন (Mithijhora 6 September Full Episode)।
ওদিকে অনির্বাণ রাইয়ের খোঁজ পাওয়ার জন্য শৌর্য্যকে ফোন করলে শৌর্য্য ফোনটা কেটে দেয়। এরপর শৌর্য্য যখন রাইয়ের জন্য রক্ত আনতে ব্লাড ব্যাঙ্কে ছুটেছে তখন একটা অন্য নাম্বার থেকে অনির্বাণ ফোন করে। শৌর্য্য ফোনটা ধরলে অনির্বাণ তাকে অনেক খারাপ কথা শোনাতে থাকে। তখন শৌর্য্য বাধ্য হয়ে বলে দেয়,রাইয়ের ক্যান্সার হয়েছে আর অনেকগুলো ডাক্তার মিলে তার সার্জারি করছে। সত্যি শুনে অনির্বাণ তার বাবা আর মাকে অনেক কথা শোনায় আর হাসপাতালে চলে যা (Mithijhora 6 September Full Episode)য়।
হাসপাতালে গিয়ে সে রিসেপশনে খোঁজ নিতে থাকে, তখন স্রোত সেখানে আসে আর বলে, তোমার আর মায়ের জন্য আমার দিদির মন থেকে বাঁচার ইচ্ছেটা চলে গেছে, তুমি তাই এই হাসপাতালে ঢুকতে পারবে না, তুমি যাতে দিদি ভাইয়ের কাছে পৌঁছতে না পারো তার সব ব্যবস্থা করবো আমি। অনির্বাণ স্রোতকে অনেক ক্ষমা চাইতে থাকে কিন্তু স্রোত ক্ষমা করে না। শেষ পর্যন্ত বেঁচে ফিরবে তো রাই? জানতে হলে দেখতে থাকুন মিঠিঝোরা (Mithijhora 6 September Full Episode)।





