বড়ই বিচিত্র এই দেশ ভারত! যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখে জনসেবার কথা উড়লেও আসল লক্ষ্য গদি হাসিল করা!
আর তা করতে রাজনীতির সঙ্গে ধর্মকেও জুড়ে দেন তাঁরা। করোনা পরবর্তী তৃতীয় বিশ্বের এই দেশ যখন আর্থিক মন্দার বিরুদ্ধে লড়াই করছে, সেখানেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের স্বার্থসিদ্ধি করতে নেমে পড়েছেন রাজনীতিকরা। জলের মতো খরচ হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা! না খেতে পাওয়ার দেশে আগুনে যায় ৪০ কোজি ঘি।
বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গীয় রাজনীতি। ক্ষমতা বাড়িয়ে তৃণমূলকে চোখ রাঙাচ্ছে বিজেপি! আর তাই এখন ভরসা ভগবান! বিজেপি নামক অসুর নিধনে এবার বিজেপির পথেই হাঁটলের তৃণমূলের বিতর্কিত দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের প্রার্থন করে আয়োজন করলেন মহাবিজয় যজ্ঞের। বুধবার বীরভূমের প্রসিদ্ধ কঙ্কালীতলায় এই যজ্ঞে ব্যবহার করা হয় ১২৮ ক্যুইন্টাল বেল কাঠ ও ৪০ কিলোগ্রাম ঘি। যোজ্ঞাগ্নির কাছে রাজ্যের বর্তমান শাসক দলের জন্য ২২০-২৩০টি আসন প্রার্থনা করেন তিনি। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করেন। এই যজ্ঞে উপস্থিত ছিলেন ১২ জন পুরোহিত।
যজ্ঞে হাজির ছিলেন জেলা তৃণমূলের তাবড় নেতা। ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়। এদিন অনুব্রত বলেন, বীরভূমের ১১টি আসনের মধ্যে ৯টি আসন তৃণমূলের দখলে। বাকি ২টি আসনেরও দখল নেবেন তাঁরা। জেলা থেকে সাফ হবে পদ্মফুল। এদিনের যজ্ঞে আয়োজন ছিল খিচুড়ি ভোগের।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!