ফের একবার উত্তপ্ত বাংলাদেশ। সংখ্যালঘু হিন্দুদের উপর বেড়েই চলেছে অত্যাচার। নানান দেশের তরফে এই নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারকে কড়া বার্তা দেওয়া হলেও সেদেশের সরকার উদাসীন। এরই মধ্যে বাংলাদেশে ভারতীয় পতাকাকে অবমাননার ছবি ধরা পড়েছে। সেই কারণে এবার এপার বাংলায় পড়ল মহম্মদ ইউনুস বিরোধী পোস্টার।
বাংলাদেশের ঢাকার বুয়েট বিশ্ববিদ্যালয়ের গেটে ভারতীয় পতাকার প্রতিকৃতি আঁকা হয়েছে। আর সেই পতাকার উপর পা দিয়ে যাচ্ছেন সকলে, এমনই ছবি ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সি ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন এপার বাংলার মানুষ। সেই কারণে এবার এর পাল্টা পোস্টার পড়ল।
বাংলাদেশ দিনদিন বাড়ছে হিন্দু নির্যাতন। সেই আঁচ পড়েছে এপার বাংলাতেও। সীমান্তের জেলাগুলিতে বেশ অস্থিরতা এই সময়। বাংলাদেশের নিপীড়িত সংখ্যালঘু এপার বাংলায় প্রবেশের চেষ্টা করছেন। ইসকন ভক্তরাও এপারে আসতে চাইছেন। গত রবিবার পেট্রাপোলে বাংলাদেশের ইমিগ্রেশন বিভাগ আটকেছে তাদের। এমন পরিস্থিতিতে এবার ইউনুস বিরোধী পোস্টার দেখা গেল।
সেই পোস্টারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনুসের সাদা-কালো ছবি রয়েছে। তাতে লেখা, “এই ছবিতে থুতু ফেলুন এবং আমার মুখে জুতো মারুন”। বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার বদলা নিতেই যে এই পোস্টার, তা বেশ স্পষ্ট। এমন ছবিকে ঘিরে বেশ শোরগোল শুরু হয়েছে এলাকায়।
এমন পোস্টার চোখে পড়ল আজ, মঙ্গলবার শিলিগুড়ি শহরে। এর আগেও বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার ঘটনায় সোচ্চার হয়ে এক পদক্ষেপ নিয়েছেন এক চিকিৎসক। তিনি শর্ত দিয়েছেন, তাঁর চেম্বারে কোনও বাংলাদেশি রোগী গেলে আগে ভারতীয় তেরঙ্গা প্রণাম করতে হবে। তবে সেই রোগীর চিকিৎসা করা হবে। ভারতীয় পতাকা অবমাননার প্রতিবাদে নানান ছবি ধরা পড়ছে এপার বাংলা থেকে। এবার সামনে এল ইউনুস বিরোধী এই পোস্টার।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার