বাংলায় এবার তৈরি হবে বাবরি মসজিদ। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এমনটাই ঘোষণা করেছেন। ২০২৫ সালের মধ্যে তৈরি হবে মসজিদের ট্রাস্ট বোর্ড আর কয়েক বছর পর মুর্শিদাবাদের বেলডাঙায় তৈরি হবে বাবরি মসজিদ। এই বিশ্যীবার নিজের মত জানালেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
গতকাল, বুধবার বহরমপুরে বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন সিদ্দিকুল্লা চৌধুরী। সেখানে এই বেলডাঙায় বাবরি মসজিদ করা নিয়ে হুমায়ুন কবীরের ঘোষণার প্রসঙ্গ উঠলে, তাতে বিশেষ আমল দিলেন না মন্ত্রী। এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হন নি তিনি। বরং তিনি বলেন, “এটা আমার সাবজেক্ট নয়। এসব লুজ টক আমি করি না”।
এদিন আবার বিজেপিকেও একহাত নিতে ছাড়লেন না তৃণমূল নেতা। গেরুয়া শিবিরকে আক্রমণ করে সিদ্দিকুল্লা বললেন, “ওরা সংবিধান পড়েনি, তাই খারাপ কথা বলে। কাঁচা কাঁচা গালি দেয়। লেখাপড়া শিখলে দিত না। ওরা মহাভারত পড়েছে? রামায়ণ পড়েছে? গীতা পড়েছে? সিদ্দিকুল্লা চৌধুরী পড়তে বলছে। পড়লে আর গালাগালি দেবে না, ভালো মানুষ হবে”।
আরও পড়ুনঃ মহিলাদের উপর নির্যাতন, বাংলাদেশে অসহায় হিন্দুরা! প্রাণ বাঁচাতে ধর্ম বদলাতে বাধ্য হচ্ছে সংখ্যালঘুরা, ন্যক্কারজনক পরিস্থিতি ওপার বাংলায়
এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে মন্তব্য করেন তৃণমূল মন্ত্রী। সেই প্রসঙ্গে তিনি বলেন, “এই বিষয়ে ভারত সরকারের যা মত, আমারও সেই একই মত। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, সেখানে দু’একজন খারাপ আছে, তাই বলে সবাই খারাপ নয়”।





