‘কোনও চুরি নয়, কেষ্ট তো ব্যবসা করেছে’, গরু পাচার নিয়ে অনুব্রতর পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, নিশানা অমিত শাহ্‌’কে

গরু পাচার মামলায় (Cattle smuggling case) ধৃত অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) গতকাল, মঙ্গলবারই দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। এই কারণে বেশ উচ্ছ্বসিত বিরোধীরা। চড়াম চড়াম ঢাক বাজিয়ে আবির উড়িয়ে উদযাপন করেছে বিজেপি-কংগ্রেস। এবার বিরোধীদের এই উচ্ছ্বাসকেই কটাক্ষ করলেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Byapari)। অনুব্রতকে সমর্থন করে তিনি এও বলেন যে কষ্ট কোনও চুরি করে নি, সে ব্যবসা করেছে।

সোশ্যাল মিডিয়া পোস্টে মনোরঞ্জন ব্যাপারী লেখেন, “ওঁরা বলছে কেষ্ট মণ্ডল গোরু চোর! আমার জিজ্ঞাসা… কটা গোরু কেষ্টমণ্ডল চুরি করেছে? হাটে গোরু বিক্রি হয়। ব্যাপারীরা সেটা কম দামে কেনে আর বেশি দামে বেচে। এটা একটা ব্যবসা। তা বিহার, উত্তরপ্রদেশ থেকে আসা গোরু সে যদি কিনে বেচে থাকে সেটার মধ্যে চুরি কথাটা আসে কী করে? তাহলে কী ব্যবসায়ী মাত্রই চোর”।

গরু পাচার কাণ্ডে আনার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’কে নিশানা করেছেন তৃণমূল বিধায়ক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গরু পাচারে যুক্ত বলে দাবী করেছেন মনোরঞ্জন ব্যাপারী। তিনি লেখেন, “বলা হচ্ছে বাংলাদেশে গরু পাঁচার করেছে । তা বর্ডারে তো অমিতবাবুর বিএসএফ পাহারায় থাকে । তাঁরা সেই গরু ধরেনি কেন তাহলে কী ওঁরও একটা ভাগ ছিল? যদি তা হয় তিনিও তো ওই”।

অনুব্রতর দিল্লি যাত্রা নিয়ে বিরোধীদের উচ্ছ্বাসকে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক। তাঁর কথায়, “বীরভুমের বীরপুত্র কেষ্ট মণ্ডলকে পরিকল্পিত ভাবে ঘিরে ধরে কিছু বিসি-কং জোটের লোকেরা স্লোগান দিয়েছে গরুচোর বলে। যা আনন্দ সহকারে টিভির পর্দায় দেখানো হচ্ছে ।কী আর করা যাবে! পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আছে মা মাটি মানুষের সরকার । যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যার বুকে খুব দয়া মায়া । বাংলা না হয়ে যদি বিজেপি শাসিত ত্রিপুরা উত্তরপ্রদেশ হতো পুলিশ হলে ফলাফল অন্যরকম হত। এদের মুখ বন্ধ করতে হলে এখন দমদম দাওয়াই দরকার”।

তিনি আরও দাবী করেন যে বিরোধীদের এই উচ্ছ্বাসকে দমানোর জন্য কিন্তু কোনও পদক্ষেপ করে নি মমতা সরকার। এই প্রসঙ্গে যোগীরাজ্যের তুলনা টেনে তিনি বলেন সে রাজ্যে যদি এমন কাণ্ড হত তাহলে পুলিশের লাঠি পড়ত। তাঁর কথায়, “এখানে সেইভাবে লাথ্যাউষধির প্রয়োগ না হওয়ায় কিছু লাথখোরের খুব দাপাদাপি”।

RELATED Articles