WB Election 2021: আজব বিড়ম্বনা! প্রচারে উপস্থিত তারকা সাংসদ নুসরত জাহান, টিকি নেই প্রার্থী’র

পদ্ম শিবিরের হয়ে একাধিক প্রার্থীর প্রচারে দাদাগিরি করছেন মিঠুন চক্রবর্তী। তেমন ভাবেই তৃণমূল প্রার্থীদের হয়়ে‌ও ছুটে বেড়াচ্ছেন বাংলার তারকা সাংসদ নুসরত, দেবরা‌। তবে এবার এই ঘটনা নিয়ে বিরম্বনায় পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। প্রার্থী’র হয়ে তারকা সাংসদ রোড শো করলেও, সেখানে দেখা মিলল না স্বয়ং প্রার্থীর। আর যা ঘিরে প্রবল জল্পনা তৈরি হয়েছে ঘাসফুল শিবিরে। বিজেপি এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলে কটাক্ষ করেছে।

প্রসঙ্গত এদিন পাণ্ডুয়ার রাইসমিলের মাঠে হেলিকপ্টারে নামেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। সেখানে থেকেই রোড শোতে অংশ নেন তিনি। স্থানীয় সূত্র মারফত খবর, এই রোড শোতে তেমন ভিড় দেখা যায়নি।

আরও পড়ুন – ‘গোড়ালির কাছে অ্যাঙ্কেল ভেঙে গেছে’, সেই পা দোলাচ্ছেন মমতা! দেখুন পর্দাফাঁস ভিডিও

কয়েক দিন আগেই উত্তর ২৪ পরগনায় তৃণমূল প্রার্থীর প্রচারে গিয়ে নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ায় নুসরত জাহান প্রচার গাড়ি থেকে নেমে গিয়েছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় যথেষ্ট প্রশ্নের মুখে পড়ে রাজ্যের শাসক দল।

আর এবার আজকের রোড শোতে দেখা মিল না স্বয়ং তৃণমূল প্রার্থী হুগলির প্রাক্তন সাংসদ রত্না দে নাগের। পাশাপাশি রোড শো শুরু হওয়ার আগে পর্যন্ত নুসরত জাহানকে প্রার্থীর অনুপস্থিতির কথা জানানো হয়নি। আর এই প্রসঙ্গে কোনও কথার উত্তর‌ও দেননি তিনি। তৃণমূল সূত্রে খবর শারীরিক অসুস্থতার জন্য এবারে ভোটে দাঁড়াতে চাননি রত্না দে নাগ। তবুও তাঁকে প্রার্থী করে দল।

আরও পড়ুন – ডাল দে? গোলি ডাল দে? কেন্দ্রীয় বাহিনীর সামনে বিজেপি কর্মীকে অকথ্য মার ‘গণতন্ত্রপ্রেমী’ সোহম চক্রবর্তীর দেহরক্ষী’র

নুসরতের প্রচারে দেখা যায়নি তৃণমূলে যোগ দেওয়া ২০১৬-তে এই কেন্দ্রেরই প্রার্থী রহিম নবিকেও। ২০১৬-তে রহিম নবি সিপিএম-এর আমজাদ হোসেনের কাছে পরিজিত হয়েছিল। এবারের নির্বাচনে রহিম নবিকে প্রার্থী না করায় তিনি ক্ষুব্ধ বলেই জানা গিয়েছে।
যা নিয়ে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী পার্থ শর্মা কটাক্ষ করে বলেছেন, পাণ্ডুয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সবাই নেতা। ফলেই রোড-শোতে ভিড় নেই। আর রত্না দে নাগের অনুপস্থিতি নিয়ে তিনি বলেছেন, প্রাক্তন সাংসদ অসুস্থ, তিনি হাঁটতে পারেন না। ওঁর বিশ্রামের প্রয়োজন হওয়ায় বিশ্রাম নিচ্ছেন।

RELATED Articles