হরিনাম সংকীর্তনের আসরে ‘জয় শ্রী রাম’ ধ্বনি, আসরে ভাঙচুর চালিয়ে নামগান বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরদ্ধে

হরিনাম সংকীর্তন আসরে যে ‘জয় শ্রী রাম’ ধ্বনি উঠবে, তা খুবই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক বিষয়টি নিয়েই শুরু হল ক্ষোভপ্রকাশ। হরিনাম সংকীর্তন আসরে উচ্চারিত হয় জয় শ্রী রাম ধ্বনি। এই কারণে আসরে চড়াও হন তৃণমূল পঞ্চায়েত সদস্য। আসরে ভাঙচুর চালিয়ে নামগান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার থানার উত্তর পঞ্চগ্রাম এলাকায়। অভিযুক্তের নাম সত্যজিৎ দাস। পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। আবার, এই বিষয় নিয়ে, আজ, সোমবার ফের উত্তপ্ত হয় ওই এলাকা। অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রামবাসীরা মারধর করেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- ফের করোনার জেড়ে রাজ্য জুড়ে বন্ধ হতে চলেছে স্কুল

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ডায়মন্ড হারবার থানার বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর পঞ্চগ্রাম এলাকা হরিনাম সংকীর্তন চলছিল। পরে হরিনাম সংকীর্তনে জয় শ্রী রাম বলায় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য সত্যজিৎ দাস দলবল নিয়ে হরিনাম সংকীর্তন আসরে ভাঙচুর চালায়। হামরা পর বন্ধ হয়ে যায় নামগান। ঘটনার খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানার পুলিশকে। রাতেই অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন- বিমার মেয়াদ ফুরিয়েছে, স্বাস্থ্যকর্মীর মৃত্যুতে আর মিলবে না ৫০ লক্ষ টাকার অর্থ সাহায্য, বিকল্প ব্যবস্থার পরিকল্পনা কেন্দ্রের

এই ঘটনার জেরে আজ, সোমবার সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে উত্তর পঞ্চগ্রাম এলাকা। ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তদের উপর চড়াও হয়ে তাদের মারধর করেন বলে খবর মিলেছে। এই ঘটনার জেরে উত্তপ্ত এলাকা। পুলিশ পিকেট বসেছে বলেও জানা গিয়েছে।

RELATED Articles