Kangana Ranaut: বলিউডে সরব হয়েছেন নেপোটিজম নিয়ে, এবার রাজনীতির ময়দানে নেমেই ‘নেপো কিড’দের চিনিয়ে দিলেন কঙ্গনা রানওয়াত

কঙ্গনা রানওয়াত (Kangana Ranaut) আর বিতর্ক একে অপরের সমার্থক শব্দ হয়ে উঠেছে। বলিউডের কুইনকে এখন সকলে চেনে। বারংবার বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। আবার তার কাজকর্ম নিয়েও ট্রোলড হতে হয়েছে তাকে। বলিউডের নেপোটিজমের বিরুদ্ধে সরব হয়েছিলেন প্রথম থেকে। স্টার-কিডদের প্রতি পরিচালকদের আকর্ষণ থাকে বরাবর, মূলত তাদেরই অভিনয় নিতে ইচ্ছা প্রকাশ করেন বড় বড় পরিচালকেরা। স্টার-কিডদের ভিড়ে হারিয়ে যায় প্রতিভাবান শিল্পীরা, সুযোগ পায় না তারা। কেউ মুখ খোলে, আবার কেউ চুপ করে এই ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যায়। অভিনয়ের পাশাপাশি বলিউডের কুইন চোখ দিয়েছে রাজনীতির ময়দানেও। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়বেন কঙ্গনা রানওয়াত (Kangana Ranaut)

কঙ্গনা রানওয়াতকে (Kangana Ranaut) যে কোন বিষয়তেই সরব হতে দেখা যায়। বলিউডে না্যাপিটিজম পাস করার পর এবার রাজনীতির নেপোটিজম খুঁজে বের করতে এসেছেন কঙ্গনা। রাজনীতির ময়দানে এসে সরাসরি কংগ্রেসকে আক্রমণ করেন। অভিনেত্রী বলেন, “কংগ্রেস নেপোটিজমকে সমর্থন করে।”

এমনকি কঙ্গনা রানওয়াত (Kangana Ranaut) নিজেকে ডানপন্থী বলেও দাবি করেছেন। নিজেকে ডানপন্থী বলে দাবী করে তিনি বলেন, “কংগ্রেসকে দেখে আমার বরাবরই ভয়ঙ্কর একটা রাজনৈতিক দল বলে মনে হয়েছে। এই দলের নেপোটিজম আমার কাছে খুবই সমস্যার কারণ আমার ইন্ডাস্ট্রি (সিনেমা)-তেও আমি নেপোটিজমের শিকার হয়েছি। আমি প্রকাশ্যে এর সমালোচনা করেছি, এর বিরুদ্ধে লড়েছি। নেপোটিজম, গ্রুপিজম, পরিবারতান্ত্রিক রাজনীতি, আমি এই দলকে একদম সহ্য করতে পারি না”।

রাজনীতিতে নেপোকিড বলতে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর নাম উল্লেখ করে কঙ্গনা রানওয়াত (Kangana Ranaut) বলেছেন, “ওরা এতটাই অদ্ভুত যেন মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে এসেছে।”

বিজেপিকে সমর্থন করেন কঙ্গনা রানওয়াত (Kangana Ranaut)। বিজেপির সমর্থনে তিনি বলেছেন, “আমি দলের সদস্য হই বা না হই, আমি সর্বদা দলের স্বার্থে লড়েছি। কোনও খামতি রাখিনি আমি। আমার বরাবরই মনে হয়েছে যে আমার চিন্তাধারা, বিশ্বাসের সঙ্গে জাতীয়তাবাদী সরকারের মিল রয়েছে। আমি গৌরবের সঙ্গে বলছি ডানপন্থী।”

রাজনীতিতে যোগ দেওয়ার পর উদ্বেগে দিন কাটছেন বলেও জানান কঙ্গনা রানওয়াত (Kangana Ranaut)। তিনি বলেন, “সম্পূর্ণ লাইফস্টাইলের পরিবর্তন এটা। অত্যন্ত উদ্বেগের। আমার নতুন রোল এটা… আমি ঘোড়ার মতো ছুটব। হঠাৎ করেই আমার সামনে একটা নতুন বিশ্ব খুলে গিয়েছে। আমি ভাল কাজ করতে চাই। শুধুমাত্র শিল্পের আঙ্গিনায় সীমাবদ্ধ না থেকে, আসল দুনিয়ার সঙ্গে আরও ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে চাই।”

RELATED Articles