তৃণমূল ছাড়ছেন রাজন্যা! এবার নতুন ভূমিকায় দেখা যাবে তৃণমূল যুবনেত্রীকে, হবু বরের ছবিতে অভিনয় রাজন্যার

তৃণমূলে একুশে জুলাইয়ের মঞ্চ কাঁপিয়েছিলেন তিনি। তাঁর বক্তৃতা সাড়া ফেলে দিয়েছিল গোটা রাজনৈতিক মহলে। এরপর থেকেই চর্চায় এই তৃণমূল যুবনেত্রী। বঙ্গ রাজনীতিতে বেশ আলোচনার মধ্যেই রয়েছেন এই সোনারপুরের মেয়ে রাজন্যা হালদার। এবার রাজনীতি ছেড়ে অন্য ভূমিকায় পদার্পণ করছেন তিনি।

একুশে জুলাইয়ের মঞ্চই রাজন্যাকে এনে দিয়েছিল বিশেষ পরিচিতি। এবার জানা যাচ্ছে আর রাজনৈতিক নেত্রী নয়, বরং অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে রাজন্যাকে। ছবির পরিচালক তাঁরই হবু বর তৃণমূল ছাত্রনেতা প্রান্তিক চক্রবর্তী। মাস কয়েক আগেই আংটি বদল হয়েছে তাদের।

জানা গিয়েছে, ছবির নাম ‘১৯৪৫’। এই পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে রাজন্যা ছাড়াও অভিনয় করেছেন পাহাড়ের জনপ্রিয় অভিনেতারা। রয়েছেন রিয়া ভূজেল, নীলেশ রাই, মণি ভূজেলদের সঙ্গে অন্যতম সব অভিনেতা-অভিনেত্রীরা।

এই বিষয়ে কী বললেন রাজন্যা?

এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজন্যা বলেন, “আমার কাছে এই ছবির নির্মাতারা প্রস্তাব দেন পাহাড়ের তথাকথিত প্রচারের আলোয় না থাকা এক স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয়ের। আমি রাজি হই। বহু শিক্ষা পেয়েছি এই ছবি করতে গিয়ে। এক অন্য প্রেম, ভিন্ন সম্পর্কের এই ছবিতে অন্য অভিনেতাদের সঙ্গে নিজেকে দেখতে পেরে ভালো লাগছে”।

হঠাত রাজনীতিতে কেন?  

রাজন্যার কথায়, “আচমকা বলতেই পারেন! কিন্তু সারাদিন তো রাজনীতি নিয়েই ভাবি, এর মধ্যে যদি ভিন্ন কিছু হয় ক্ষতি কী”।

রাজনীতি কী ছেড়ে দিচ্ছেন রাজন্যা?

তিনি জানান, “না এমন সম্ভাবনা আপাতত নেই। শুধু বলব, রাজনীতির বাইরে গিয়েও অভিনেত্রী রাজন্যাকে মানুষ দেখুন। আশা করি, ভালোই লাগবে”।

জানা গিয়েছে, পাহাড়ের স্বাধীনতা সংগ্রামের গল্পের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই ‘১৯৪৫’। এই ছবিতে পুতলি তামাংয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রাজন্যাকে। ছবির সিংহভাগের শুটিং হয়েছে পাহাড়ে। এই ছবিতে উঠে আসবে ‘ভারত ছাড়ো’ আন্দোলনে পাহাড়ের ভূমিকা। জানা গিয়েছে শুধুমাত্র অভিনয়ই নয়, এই ছবিতে নিজের সুরে গানও গেয়েছেন রাজন্যা।

RELATED Articles