মর্মান্তিক! জন্মদিনে প্রেমিক ও বন্ধুদের ধ’র্ষ’ণ, যারা বাঁচাতে এলেন, তারাও ফের ধ’র্ষ’ণ করলেন নাবালিকাকে

মর্মান্তিক! জন্মদিনে প্রেমিক ও বন্ধুদের ধ’র্ষ’ণ, যারা বাঁচাতে এলেন, তারাও ফের ধ’র্ষ’ণ করলেন নাবালিকাকেপেটের দায়ে ঘর ছেড়ে ভিনরাজ্যে কাজ করতে গিয়েছিল নাবালিকা। তাতেই বাড়ল বিপদ। সেখানে গিয়ে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। জন্মদিনের দিন প্রেমিক ও তার বন্ধুরা মিলে যৌ’ন অত্যাচার চালায় নাবালিকার উপর। দুর্ভাগ্যের এখানেই শেষ নয়। সমুদ্র সৈকতে গিয়ে আ’ত্ম’হ’ত্যার চেষ্টা করে সে। তাকে যারা বাঁচায়, তারাও ফের নাবালিকাকে ধ’র্ষ’ণ করে বলে অভিযোগ।

কোথায় ঘটেছে এমন নির্মম ঘটনা?

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। জানা গিয়েছে, ওই কিশোরীর বাড়ি ওড়িশায়। ৯ মাস আগে বিশাখাপত্তনমে একটি বাড়িতে পরিচারিকার কাজ করতে আসে ওই নাবালিকা। কিন্তু গত ১৭ ডিসেম্বর হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। পরেরদিন নাবালিকার বাবা বিশাখাপত্তনমে নিখোঁজ ডায়েরি দায়ের করেন। ওড়িশা পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়। ২৫ ডিসেম্বর ওই নাবালিকাকে উদ্ধার করে বিশাখাপত্তনমে আনা হয়। ৩১ ডিসেম্বর পুলিশের কাছে বয়ান দেয় সে। সেই সময়ই গণধ’র্ষ’ণে’র বিষয়টি সামনে আসে।

কী ঘটেছিল ঘটনাটি?

নাবালিকার বয়ান অনুযায়ী, গত ১৭ ডিসেম্বর জন্মদিন ছিল ওই নাবালিকার। ওড়িশায় গিয়ে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় নাবালিকার। সেই যুবক নাবালিকার জন্মদিন পালনের নাম করে তাকে বিশাখাপত্তনমের আরকে সমুদ্র সৈকতে নিয়ে যায়। সঙ্গে ছিল যুবকের এক বন্ধু। এরপর একটি লজে নিয়ে গিয়ে তারা ধ’র্ষ’ণ করে নাবালিকাকে।

এই যৌ’ন অত্যাচারের কারণে আরকে বিচেই আ’ত্ম’হ’ত্যা করতে যায় ওই নাবালিকা। সেই সময় তাকে বাঁচায় কয়েকজন ফটোগ্রাফার। তারা নাবালিকাকে বাড়ি নিয়ে যাবে বলে একটি লজে নিয়ে যায়। এরপর তারাও গণধ’র্ষ’ণ করে নাবালিকাকে। পরদিন আরও ছয় যুবক এসে যৌ’ন অত্যাচার চালায় নাবালিকার উপর।

জানা গিয়েছে, ২২ ডিসেম্বর পর্যন্ত ওই নাবালিকার উপর পাশবিক অত্যাচার চলতে থাকে। এরপর ২৩ ডিসেম্বর এক অভিযুক্ত ওই নাবালিকাকে ওড়িশা পৌঁছে দেয়। পরে এক পুলিশ আধিকারিক নাবালিকাকে আশ্রয় দেন ও তার মা-বাবাকে খবর দেন। এরপর ৩১ ডিসেম্বর ওই নাবালিকা বিশাখাপত্তনমে এসে ধ’র্ষ’ণের অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ জানুয়ারি পর্যন্ত তাদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে খবর। বাকি দুই অভিযুক্তের তল্লাশি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ।  

আরও অন্যান্য খবর