দিঘায় নিয়ে গিয়ে নাবালিকাকে ধ’র্ষ’ণ, ভিডিও ফাঁসের হুমকির অভিযোগ, অবশেষে আদালতে আত্মসমর্পণ তৃণমূল ছাত্রনেতার

অবশেষে আদালতে আত্মসমর্পণ তৃণমূল ছাত্রনেতা শুভদীপ গিরির। নাবালিকা ধ’র্ষ’ণ ও তাঁর ভিডিও ফাঁস দেওয়ার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর গা-ঢাকা দিয়েছিল সে। অবশেষে বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ কাঁথির মহকুমা আদালতে আত্মসমর্পণ করল তিনি। আপাতত আদালতে রয়েছে ওই তৃণমূল নেতা।

নাবালিকাকে দিঘায় নিয়ে গিয়ে ধ’র্ষ’ণ ও তাঁর ভিডিও ফাঁস করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে কাঁথির তৃণমূল ছাত্রনেতা শুভদীপ গিরির বিরুদ্ধে। পুলিশে অভিযোগ জানিয়ে কাজ না হওয়ায় নাবালিকার পরিবার এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি রাজশেখর মান্থা অভিযুক্ত ছাত্রনেতাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন।

ওই ছাত্রনেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যান শুভদীপের আইনজীবী। গত সোমবার বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই মামলা শুনতেই চায় নি। এরপর অবশেষে আজ, বৃহস্পতিবার আত্মসমর্পণ করল ওই তৃণমূল ছাত্রনেতা।

প্রসঙ্গত, জানুয়ারিতে নাবালিকার পরিবার শুভদীপের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, দিঘায় নিয়ে গিয়ে লাগাতার ধ’র্ষ’ণ করেছে। পরে বিয়ের কথা বললে, বিয়ে করতেও অস্বীকার করে ওই তৃণমূল ছাত্রনেতা, এমনই গুরুতর অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

কিন্তু এরপরও শুভদীপকে গ্রেফতার করছিল না পুলিশ। এমনই  গাফিলতির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। নাবালিকার পরিবার সুবিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এদিকে, শুভদীপ গিরি ততদিনে পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরও হদিশ মেলেনি তার। তবে ডিভিশন বেঞ্চেও স্বস্তি না মেলায় শেষপর্যন্ত আত্মসমর্পণ করল ওই তৃণমূল ছাত্রনেতা।

RELATED Articles