তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগ দিলেন তিন বারের উপ-পুরপ্রধান

পুরভোটের মুখে সেই নবদ্বীপ পুরসভার তিন বারের উপ-পুরপ্রধান তুষার ভট্টাচার্য তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। ১৯৮৫ সাল থেকে নবদ্বীপ পুরসভার নির্বাচিত জনপ্রতিনিধি। তৃণমূলের জন্মলগ্ন থেকে নবদ্বীপে দলের নির্ভরযোগ্য কর্মী। ২০০০-২০১৫ পর্যন্ত টানা তিন বার নবদ্বীপ পুরসভায় উপ-পুরপ্রধানের দায়িত্ব সামলে ছিলেন।

কলকাতায় বিজেপির সদর দফতরে গিয়ে তিনি দলে যোগ দেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, রাহুল সিংহ, লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। তুষার ভট্টাচার্যের যোগদানে নবদ্বীপের বিজেপি নেতা-কর্মীরা খুবই উচ্ছ্বসিত। এতে নবদ্বীপে তৃণমূলের দূর্গে ফাটল ধরবে বলে মনে করছেন তাঁরা। তুষার ভট্টাচার্যের বলেন

[bs-quote quote=”জন্মলগ্ন থেকে তৃণমূলকে নবদ্বীপে প্রতিষ্ঠিত করতে জীবনপণ করেছিলাম। কিন্তু যখনই পুরসভায় দুর্নীতির প্রতিবাদ করলাম তখনই তালিবানি শাসনের কোপে পড়লাম। আমার সঙ্গে কথা বললে দলীয় কর্মী, কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হল। অনেকদিন অপেক্ষা করে তার পর বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নবদ্বীপে তৃণমূল গণতন্ত্রহীন স্বৈরাচারী দলে পরিণত। আমার কাজ হবে নবদ্বীপে বিজেপির সংগঠন বাড়ানো এবং তৃণমূলের মুখোশ খুলে দেওয়া।” style=”style-9″ align=”center” author_name=”তুষার ভট্টাচার্য” author_avatar=”https://34.91.248.233//home/sites/32a/d/d264e370d0/khabor24x7news/wp-content/uploads/2020/02/21768447_1066005190196134_7945594223883052156_n.jpg”][/bs-quote]

 

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর