সোশ্যাল মিডিয়া থেকে প্রেম, একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ভিনরাজ্যে পাড়ি দুই সমকামী তরুণী, ধরা পড়তেই বাঁধল বিপত্তি

সোশ্যাল মিডিয়া থেকে দুই বান্ধবীর পরিচয় হয়। একসঙ্গে ঘোরাঘুরি করতেন। পরিবারের সকলে ভাবতেন হয়ত দু’জন খুব ভালো বন্ধু। কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ছিল অন্য। একে অপরকে ভালোবাসতেন তারা। সেই টানেই ঘর ছেড়েছিলেন দুই সমকামী তরুণী। কিন্তু ধরা পড়তেই তা পরিণতি হল তাদের, তা অবিশ্বাস্য।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। জানা গিয়েছে, কালনার বাসিন্দা এক তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় ওমরপুরের এক নাবালিকার। কথা থেকেই শুরু। ধীরে ধীরে সম্পর্কের গভীরতা বাড়ে। একে অপরকে ভালোবেসে ফেলেন তারা।

দু’জনেই জানতেন যে দুই পরিবারই তাদের এই সম্পর্ক মেনে নেবে না। কিন্তু দু’জনে একসঙ্গে থাকতে চেয়েছিলেন তারা। স্বপ্ন দেখেছিলেন একসঙ্গে ঘর বাঁধার। সেই কারণেই দু’জনেই বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নেন।

সেকথা ভেবেই মাস তিনেক আগে বাড়ির কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালান দুই তরুণী। অন্ধ্রপ্রদেশ চলে যান তারা। সেখানেই এতদিন থাকছিলেন তারা। এদিকে মেয়েদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায় পরিবারের লোকেরা। দুই পরিবারই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। অবশেষে অন্ধ্রপ্রদেশ থেকে দুই সমকামী তরুণীকে উদ্ধার করে বাড়িতে ফেরায় পুলিশ। তাদের পরিবার চায় যে তারা অন্যান্যদের মতো জীবনযাপন করুক।

তবে নাবালিকা এখনও নিজের ভালোবাসায় দৃঢ় প্রতিজ্ঞ। সে জানায়, “ফেসবুক থেকেই আলাপ। দু’বছরের সম্পর্ক। আমরা চাই একসঙ্গে থাকতে। আমরা বিয়েও করেছি। বিয়ের পর বাড়িতে ফোনও করেছিলাম। কিন্তু পরিবার আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। ও আমার প্রতি দুর্বলতা রয়েছে”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles