নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ালেন উত্তরবঙ্গের দুই হেভিওয়েট তৃণমূল নেতা। জানিয়ে দিলেন, আর ভোটে লড়বেন না। তবে এই ভোটে লড়বেন। আগামী নির্বাচনে আর নয়।

আরও পড়ুনঃ প্রকাশ্যে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়!
সোমবার দিনহাটার বিদায়ী তৃণমূল বিধায়ক উদয়ন গুহ জানিয়ে দিয়েছেন যে, তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অংশ নেবেন না। সেই একই ঘোষণা করেছেন আর এক বর্ষীয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। সম্ভবত বয়সের কারণেই তারা আর লড়তে চাইছেন না বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভোটের মধ্যেই ফের চর্চার কেন্দ্রবিন্দুতে সৌরভ, সাক্ষাৎ করলেন বিজেপি প্রার্থীর সঙ্গে, শুরু জল্পনা
আবার অনেকে মনে করছেন হয়ত তাঁরা নতুনদের জায়গা করে দিতে চান। উত্তরবঙ্গে তৃণমূলের উত্থানের পেছনে এই দুই নেতার অনেক অবদান রয়েছে। সেখানে তারা সরে গেলে তৃণমূলের যে বেশ সমস্যা হবে এই কথা অনস্বীকার্য। তবে এই দুই বর্ষীয়ান নেতা আগামীদিনে বিজেপিতে যোগ দেবেন কিনা তা এখন কেউ বলতে পারছে না।





