ট্রাম্পের সঙ্গে জোর টক্করে মোদী। না, ভারত-আমেরিকা লড়াই নয়। ব্যক্তিগত সুরক্ষার দিক দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজই ভারতের মাটি ছোঁবে প্রধানমন্ত্রীর (Prime Minister Of India) জন্য বিশেষ ভাবে তৈরি Boeing 777-300ER বিমান। মার্কিন প্রধানের এয়ারফোর্স ওয়ানের মতো ক্ষমতাযুক্ত এই বিমানেরও রয়েছে অনেক বিশেষত্ব। এই বিমানের সবথেকে বড় বিষয় যেটি সেটি হল, এই বিমানকে কোনও মিসাইলই ক্ষতি করতে পারবে না। আর আকাশেই এই বিমানের জ্বালানী ভরা যাবে।
একই সঙ্গে, দীর্ঘ দূরত্ব নির্ধারণ করতে সক্ষম Boeing 777-300ER বিমানের দায়িত্ব এয়ার ইন্ডিয়ার বদলে ভারতীয় বায়ুসেনার হাতে থাকবে। আজকে দেশে একসঙ্গে দুটি Boeing 777-300ER বিমান আসছে। এই দুটির মধ্যে একটির ব্যবহার আজকের পর থেকে ভারতের প্রধানমন্ত্রীরা করবেন, অন্যটির ব্যবহার করবেন ভারতের রাষ্ট্রপতি আর উপ রাষ্ট্রপতিরা। এতদিন পর্যন্ত ভারতীয় রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিরা এয়ার ইন্ডিয়ার ৭৪৭ বিমান ব্যবহার করতেন। শোনা যাচ্ছে যে, সুরক্ষার দিক থেকে এই বিমান আমেরিকার রাষ্ট্রপতির বিমানের মতোই সুরক্ষিত। এই বিমানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, একবার ইঞ্জিন ভরলেই ভারত থেকে আমেরিকা না থেমেই যাওয়া যাবে।
ট্রাম্পের বিমানের মতোই এই বিমান এয়ারফর্স ওয়ান ৩৫ হাজার ফুট উচ্চতায় ১ হাজার ১৩ কিমি গতিতে উড়তে পারবে। আর একবার জ্বালানী ভরলে ৬ হাজার ৮০০ মাইলের দূরত্ব নির্ধারণ করতে পারবে। এই বিমান অধিকতম ৪৫ হাজার ১০০ ফুট উচ্চতায় উড়তে পারবে।





