বিভিন্ন ঘটনা বিভিন্ন সময় সামনে এলেও নারী নির্যাতনের ঘটনায় লাগাম পরানো যায়নি এখনও। ফাঁসি থেকে শুরু করে কারাদন্ড ধর্ষকদের কোনও কিছুতেই যেনও ভয় নেই। নির্ভয়া থেকে হাথরস কান্ড বারবার আঙ্গুল তুলে দেখিয়েছে নারী অসহায়ত্বের ছবি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নির্যাতনের একটি পাশবিক ভিডিও। সেই ভিডিওতে ধরা পড়ে এক মহিলাকে নৃশংসভাবে অত্যাচার কয়েকজন। এমনকি তাঁর গোপনাঙ্গে বোতল ভরে দেওয়ার দৃশ্যও দেখা যায় ভিডিওটিতে।
সেই ভিডিয়োর ভিত্তিতেই বেঙ্গালুরু পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দুই মহিলা সহ ছয়জন বাংলাদেশি।
পুলিশ জানিয়েছে নিগৃহীতা এবং ধৃতরা সবাই বাংলাদেশের নাগরিক। পুলিশ সূত্রে জানানো হয়েছে, জেরায় অভিযুক্তরা জানিয়েছে তাঁরা সকলেই বাংলাদেশের বাসিন্দা। আর্থিক অনটনে তাঁরা এ দেশে চলে এসেছিল। যে তরুণীকে নির্যাতন করা হয়েছে, তিনিও বাংলাদেশেরই বাসিন্দা। তাঁকে পাচার করার উদ্দেশ্যেই ভারতে নিয়ে আসা হয়েছে।
এই ঘটনা কয়েকদিন আগের। ২২ বছরের ওই তরুণীকে গণধর্ষণ করে তাঁরই পরিচিত কয়েকজন যুবক। সেই ঘটনা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা। তবে এই ঘটনায় নিজে থেকে কোনও অভিযোগ জানায়নি নির্যাতিতা। ওই ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ নেয় বেঙ্গালুরু পুলিশ।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে বেঙ্গালুরু পুলিশের তরফে জানানো হয়, “ভিডিও ক্লিপের বিষয়বস্তুর উপর ভিত্তি করেই ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। জেরায় অভিযুক্তদের বয়ানের ভিত্তিতে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও অন্যান্য বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।”





