WB Election 2021: বেহালা পশ্চিমে ভোটদানে বাধা! অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, ভোটারদের নিয়ে পোলিং অফিসারকে প্রশ্ন করতে পৌঁছলেন শ্রাবন্তী

আজ বঙ্গ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার নির্বাচন চলছে। রাজ্যের ৪৪টি আসনে চলছে ভোটগ্রহণ পর্ব। আজ ভোট হচ্ছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ইতিমধ্যেই ভোটের বলি ৫। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু ৪ জনের।
আর এবার বেহালা পশ্চিম কেন্দ্র থেকে অশান্তির খবর সামনে এসেছে। সেখানকার বিজেপির প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন যে দানে বাধা দেওয়া হয়েছে। মতুয়া সম্প্রদায়ের ভোটাররা সেখানে ভোট দিতে গেলে তাঁদের হাতে কালি লাগিয়ে ছেড়ে দেওয়া হয়। ভোট দিতে দেওয়া হয়নি।

আরও পড়ুন WB Election 2021: ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বিজেপি কর্মীর, কাঠগড়ায় তৃণমূল, রণক্ষেত্র শীতলকুচি

এই ঘটনায় ক্ষুব্ধ বিজেপি প্রার্থী শ্রাবন্তী ইতিমধ্যেই সেই ভোটারদের নিয়ে উক্ত ভোটকেন্দ্রে পৌঁছেছেন পোলিং অফিসারকে এই ঘটনার প্রশ্ন করতে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে।

RELATED Articles