ফের তৃণমূলের হামলার শিকার বিজেপি প্রার্থী! ব্যাপক উত্তেজনা কালনাতে

আবার‌ও বিজেপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এবার ঘটনা কালনায়। কালনা বিধানসভার বিজেপি প্রার্থীর প্রচারে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির।  যথারীতি এই ঘটনা মানতে অস্বীকার করে তৃণমূল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিশ।

আরও পড়ুন- ‘ঘরে সবার মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি’, কৌশানির ভিডিও ঘিরে বিতর্ক

প্রসঙ্গত, রবিবার সকালে কালনার ওমরপুর গ্রামের দলবল নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছিলেন কালনার বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডু। তাঁদের অভিযোগ, প্রথমে বিশ্বজিৎকে ঘিরে বিক্ষোভ দেখান কয়েকজন তৃণমূল কর্মী-সমর্থক। তার পরে বিজেপি প্রার্থীর প্রচারে হামলা চালায় কয়েকজন তৃণমূলকর্মী। তাঁদের আরও অভিযোগ, ওই ঘাসফুল সমর্থকরা নেশাগ্রস্ত ছিলেন।

এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কালনার ওমরপুর গ্রামে। ঘটনার পরে কালনা ও বৈঁচি রুটে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা।

আরও পড়ুন-অস্বস্তিতে শাসক! কুণাল, শতাব্দী, দেবযানীর প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিশ। অবশেষে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার এগিয়ে যান বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুন্ডু। তৃণমূল হামলা করেছে এই অভিযোগ নির্বাচন কমিশনকে লিখিত আকারে অভিযোগও জানাবেন, দাবি করেন বিজেপি প্রার্থী।

আরও অন্যান্য খবর