দুদিন পরে বেরোল স্বাস্থ্য দফতরের বুলেটিন, রাজ্যে একদিনে আক্রান্ত ৭০

দুদিন ধরেই বেরোচ্ছিল না স্বাস্থ্য দফতরের বুলেটিন। সেই নিয়ে বিরোধীরা সুর চড়াচ্ছিলেন শাসকদের বিরুদ্ধে। অবশেষে শনিবার প্রকাশিত হল স্বাস্থ্য দফতরের বুলেটিন। কী দেখা যাচ্ছে সেই বুলেটিনে?

শুধুমাত্র শনিবার রাজ্যে ৭০ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ অবস্থায় ডিসচার্জ করা হয়েছে ৪৫ জনকে। আর এই ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৭ জন। এটা গেল একঝলকে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি। এছাড়াও আরও বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে এই বুলেটিনে। যেমন রাজ্যে আইসিএমআর অনুমোদিত ল্যাব যারা করোনা পরীক্ষা করছে তার সংখ্যা ১৬। রাজ্যে এখনও পর্যন্ত ২০৯৭৬ টি স্যাম্পল টেস্ট করা হয়েছে। শুধুমাত্র গতকাল পরীক্ষা করা হয়েছে ২৪১০টি।

রাজ্যে এইমুহুর্তে হোম কোয়ারান্টাইনে আছেন ৮৩৫৭ জন। ৬০৪৩৫ জনকে ইতিমধ্যেই হোম কোয়ারান্টাইন থেকে মুক্তি দেওয়া হয়েছে। হাসপাতাল আইসোলেশনে এখনও পর্যন্ত ৪৪১২ জনকে রাখা হয়েছিল এবং ৪১৫৮ জনকে হাসপাতাল আইসোলেশন থেকে মুক্তি দেওয়া হয়েছে। এইমুহুর্তে মোট ২৫৪ জন হাসপাতাল আইসোলেশনে আছে।

দুদিন পরে বেরোল স্বাস্থ্য দফতরের বুলেটিন, রাজ্যে একদিনে আক্রান্ত ৭০

যদিও রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এই বুলেটিনে প্রকাশ করা হয়নি। সেই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকার তথ্য গোপন করেছেন, এই অভিযোগ তুলতে শুরু করেছেন বিরোধীরা। এমনকি রাজ্যপাল জগদীপ ধনখড়ও মমতা সরকারের সমালোচনা করেছেন। যা নিয়ে রাজ্য রাজনীতি যথেষ্ট সরগরম।

RELATED Articles

Leave a Comment