পঞ্চায়েত নির্বাচনের দিন ভিজবে বাংলা, অতিভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গেও থাকবে বাদলা আবহাওয়া

বিগত কয়েকদিন ধরেই জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের দিনও এমনই আবহাওয়া বজায় থাকবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।

পঞ্চায়েত নির্বাচনের দিন কেমন থাকবে আবহাওয়া?

রাত ফুরালেই পঞ্চায়েত নির্বাচন। এদিন আবহাওয়া কেমন থাকবে, নির্ঝঞ্ঝাটে ভোট কেন্দ্রে মানুষ যেতে পারবে তো? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নের এবার উত্তর মিলল আবহাওয়া দফতরের থেকে।

হাওয়া অফিসের সূত্র অনুযায়ী, ভোটের দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নীচের দিকের জেলা ও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। ভোট গণনার দিনও দক্ষিণবঙ্গে একইরকম আবহাওয়া থাকবে তবে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

হাওয়া অফিসের পূর্বাভাস, উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলায় শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আলিপুরদুয়ার ও সংলগ্ন জেলাগ্য বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির হতে পারে। তবে উত্তরবঙ্গের পাহাড়ি জেলায় রবিবার থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ কমই থাকবে।

কোন কোন রাজ্যে কেমন বৃষ্টির পূর্বাভাস?

জানা যাচ্ছে, এই সপ্তাহে বিহার ও ওড়িশাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যদিকে আগামী তিনদিন অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরে, ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশেও আগামী কয়েক দিন প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, চণ্ডিগড়, হরিয়ানাতেও। আবার ভারী বৃষ্টি হবে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্রিশগড় ও হিমাচল প্রদেশে।

আরও অন্যান্য খবর