Weather: আগামী সপ্তাহ ভিজবে গোটা রাজ্য, বজ্রঝড়ে দমকা হাওয়ার সতর্কতা

আগামী সাত দিন ধরে প্রায় গোটা রাজ্যেই ভিজতে চলেছে বৃষ্টিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া আর মুর্শিদাবাদ—সব জেলাতেই ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাবে।

১৭ থেকে ২১ অগস্টের মধ্যে বজ্রঝড়ের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাই খোলা জায়গায় থাকা বা মাঠে কাজ করা মানুষদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। বজ্রপাতের ঝুঁকি এই সময়ে অনেকটাই বাড়বে।

১৮ থেকে ২০ অগস্ট পর্যন্ত ওড়িশা উপকূল ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আরও জোরালো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত গতি পৌঁছতে পারে। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার কড়া নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ The Bengal Files : ঝলক দেখানোর আগেই থামিয়ে দেওয়া হল অনুষ্ঠান! কলকাতায় ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’-এর প্রচার ঘিরে তীব্র বিতর্ক!

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও একই ছবি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার—এই জেলাগুলোতে প্রায় প্রতিদিনই বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

উত্তর ও দক্ষিণ দিনাজপুর আর মালদহে প্রথম দিকে বৃষ্টি তুলনামূলক কম হলেও পরে প্রবল বর্ষণ নামতে পারে। সব মিলিয়ে, রাজ্যবাসীকে আগামী সপ্তাহটা ছাতা-বর্ষাতি নিয়েই কাটাতে হবে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles