তুমুল কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ একাধিক জেলা, বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

এপ্রিলের প্রথম থেকেই শুরু হয়েছিল তাপপ্রবাহ। কলাইকুণ্ডা, পানাগড়ের তাপমাত্রা পৌঁছে গেছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় তাপমাত্রা ছুঁয়েছে ৪৩ ডিগ্রি। ‌‌ বৃষ্টির দেখা নেই, তাপ প্রবাহে নাজেহাল হয়ে পড়েছে রাজ্যবাসী। এই অবস্থায় বৃষ্টির দিকে চেয়েছিল গোটা রাজ্য। রাজ্যবাসীকে স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর (Weather Forecast)। রবিবার থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির দেখা মিলতে পারে রাজ্যে। তাতে মিলবে সাময়িক স্বস্তি। তবে মে মাসের মাঝামাঝি সময় থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে বলে মনে করা হচ্ছে।

রবিবার সকালে রোদের তেজ অন্যান্য দিনের থেকে একটু কম। চল্লিশের ঘর থেকে তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে। আজ উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস (Weather Forecast)। কলকাতায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। সোম থেকে বুধবার পর্যন্ত রাজ্যের সর্বত্ত বর্জ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ‌ সোম ও মঙ্গলবার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এই দুইদিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।

তীব্র দাবদাহে এবার স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর (Weather Forecast)। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির সাথে বইবে ঝড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, মুর্শিদাবাদে। কলকাতাবাসীকে খুশির খবর দিয়ে আবহাওয়া দপ্তর (Weather Forecast) জানাচ্ছে সোমবার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। বইবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। তার জেরে সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৭ ডিগ্রিতে। বিগত কিছুদিনের থেকে এই তাপমাত্রার যথেষ্ট কম।

বৃষ্টির জন্য ৬ ও ৭ মে তাপপ্রবাহের সর্তকতা থাকছে না রাজ্যের কোন জেলাতেই। ‌ কলকাতাতে ৬, ৭ ও ৮ মে বৃষ্টি হতে চলেছে (Weather Forecast)। এরমধ্যে সব থেকে বেশি বৃষ্টি হবে ৭ তারিখে। ৬ এবং ৭ মে কলকাতায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

RELATED Articles