নিম্নচাপের হাওয়া বদল! ধীরে ধীরে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা!

Weather Update of Next 24 hours: বিগত কয়েক দিন ধরে নিম্নচাপের জেরে ভারী ও অতি ভারী বৃষ্টিপাত (Heavy rainfall) হচ্ছে। তবে সম্প্রতি আবহাওয়া দফতরের (weather) খবর অনুযায়ী ক্রমশ দুর্বল হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে হাওয়া বদল এর সম্ভাবনা রয়েছে। যে কারণে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। তবে দক্ষিণবঙ্গ (south Bengal) বাসীদের স্বস্তি হলেও উত্তরবঙ্গবাসীদের চিন্তা কমে নি। কারণ আবহাওয়া দফতর জানাচ্ছে যে, উত্তরবঙ্গে (North Bengal) এখন‌ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (Weather Update of Next 24 hours)

মঙ্গলবার কলকাতার নানা জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে, আজ অর্থাৎ বুধবারও তাপমাত্রার পারদ সামান্য বাড়ার সাথে সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়।এইদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। গতকাল কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম (Weather Update of Next 24 hours)

আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩° সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রা থেকে এটি ০. ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৪ থেকে ৯৫ শতাংশ। বাতাসে আদ্রতা জনিত অস্বস্তি থাকবে (Weather Update of Next 24 hours)। জানা যাচ্ছে যে আজ পশ্চিমের কিছু জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালও বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে (Weather Update of Next 24 hours)

উত্তরবঙ্গের জেলাগুলির সম্পর্কে যেটা জানা যাচ্ছে,সেটা হলো, আজ দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল মালদা, উত্তর দিনাজপুর জেলাগুলোয় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles