বাংলার পিছু ছাড়ছে না বৃষ্টি, ক্রমেই সক্রিয় হচ্ছে নিম্নচাপ, রাজ্যের এই ছয় জেলায় বৃষ্টির সম্ভাবনা

ক্রমেই সক্রিয় হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হতে থাকা নিম্নচাপটি। এর জেরে বুধবার কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে। বাংলার পিছু ছাড়ছে না বৃষ্টি। আজও ছয় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দুই জেলা ও পশ্চিমের চার জেলায় হতে পারে বৃষ্টি। তবে নিম্নচাপের জেরে চড়বে পারদ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ, বুধবার দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে পশ্চিমের কিছু জেলায় যেমন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়্গ্রামে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি সব জেলায় রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে। বুধবার সকালের মধ্যে আবহাওয়ার খুব একটা বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

বুধবার শহর কলকাতার আকাশও পরিষ্কারই থাকবে। তবে কিছু কিছু এলাকা আংশিক মেঘলা থাকতে পারে। রোদের তেজ বাড়ায় গরম অনুভূত হওয়ার সম্ভাবনা। বিকেলের পর থেকে হাওয়া বইতে শুরু করতে পারে। গতকাল, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকালে দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আর বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনোই থাকবে। বুধবার রাতের মধ্যে কোথাও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই।

তবে দিনের তাপমাত্রা খানিকটা হলেও বদলাবে। বৃষ্টির জেরে ওই দুই জেলায় তাপমাত্রা কিছুটা কমলেও বাকি জেলাগুলিতে পারদ তাপমাত্রা  খানিক চড়বে। তাপমাত্রা বাড়তে পারে ১-২ সেলসিয়াস। গত সোমবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ সেলসিয়াস।

আগামীকাল, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যজুড়ে রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়বে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে গরম অনুভূত হতে পারে বলে জানা যাচ্ছে।

RELATED Articles