পাহাড়ে গড়ল নতুন ইতিহাস! এই পুরসভায় হার হল তৃণমূলের, জিত ছিনিয়ে নিল বিরোধীরা

চলছে ভোটগণনা। দিনহাটা, সাঁইথিয়া, বজবজ ও সিউড়ি, এই চার পুরসভাতে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিতে গিয়েছে। বাকি ১০৪টি পুরসভায় হচ্ছে ভাগ্য গণনা। এখনও পর্যন্তও যা ট্রেন্ড, তাতে দেখা যাচ্ছে যে রাজ্য জুড়ে উঠেছে সবুজ ঝড়। তৃণমূল কর্মীরা ইতিমধ্যেই বিজয়োল্লাস শুরু করে দিয়েছেন।

এরই মাঝে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রাণপণ লড়ে যাচ্ছে বিরোধীর। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তৃণমূল ৭০টি আসনে জিত হাসিল করে নিয়েছে। তবে পাহাড়ে ঘটল এক নতুন ইতিহাস। দার্জিলিং পুরসভায় বিপর্যয়ের মুখে পড়ল ঘাসফুল শিবির।

দার্জিলিং পুরসভার ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টি ওয়ার্ডে জিতে বোর্ড গঠন করল হামরো পার্টি। প্রথমবার এই দল প্রতিদ্বন্দ্বিতা করল আর প্রথমবারই বিমল গুরুংয়ের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে কার্যকর হল তারা।

জানা যাচ্ছে, এই পুরসভায় মাত্র দুটি আসনে জয়ী হয়েছে তৃণমূল। অন্যদিকে অনীত থাপার বিজিপিএম দল ৮টি ওয়ার্ডে জিতেছে। আর গোর্খা জনমুক্তি মোর্চা ৪টি ওয়ার্ডে জিত পেয়েছে। এমন অপ্রত্যাশিত ফলকে ইঙ্গিতবাহী হিসেবেই দেখছে রাজ্যের রাজনৈতিক দল। তবে ময়নাগুড়ি ও জলপাইগুড়ি পুরসভা দখল করেছে তৃণমূলই।

RELATED Articles