মাটি হবে না কালীপুজোর আনন্দ, নেই বৃষ্টির কোনও সম্ভাবনা, শীতের আমেজ উপভোগ করেই কাটান কালীপুজো

পশ্চিমই ঝঞ্ঝার প্রভাব কাটতেই রাজ্যে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া। আর এর জেরে চলতি সপ্তাহের প্রথম থেকেই রাজ্যের আবহাওয়াও বদলাতে শুরু করেছে। সকাল ও রাতের দিকে শিরশিরানি অনুভূত হচ্ছে। কালীপুজোতেও কী আবহাওয়া এমনই মনোরম থাকবে, তা জানতে উদগ্রীব বঙ্গবাসী।

কি জানাচ্ছে আবহাওয়া দফতর?

হাওয়া অফিস সূত্রে খবর, বাংলার আবহাওয়া আপাতত এমনই থাকবে। পরিষ্কার আকাশ, ঝকঝকে রোদ আর ঠাণ্ডার আমেজ। বৃষ্টির আপাতত আর কোনও সম্ভাবনা নেই। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রিতে নেমে যেতে পারে আগামী কয়েকদিনের মধ্যে। কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা থাকবে ২০-২১ ডিগ্রির মধ্যে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে উত্তুরে হাওয়ার প্রভাব বেশ ভালোই থাকবে। সেখানেও শীতের আমেজ বেড়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই দার্জিলিং, কালিম্পংয়ে জাঁকিয়ে শীত পড়বে। অন্যান্য জেলাগুলির তাপমাত্রাতেও বিশেষ হেরফের হবে না বলেই জানাল হাওয়া অফিস।

আগামী ৫-৭ দিন কলকাতার আবহাওয়াও এমনই থাকবে। গত দু’দিন ধরে বইছে উত্তুরে হাওয়া। এর জেরে ভোরের দিকে ও রাতের দিকে বেশ ভালো শীতের আমেজ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা।

আজ, বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯৬ শতাংশ।  শহরে আপাতত আকাশ পরিষ্কারই থাকবে। ফলে কালীপুজো কাটবে নির্বিঘ্নেই।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles