কথায় আছে, ‘মাঘের শীত বাঘের গায়ে’। কিন্তু এই মাঘে শীত বাঘের গায়ে তো দূর মানুষের গায়েও সেভাবে লাগেনি। হাতে গোনা কয়েকটা দিন ছাড়া এই মাঘে সোয়েটার বা গরম পোশাকের সেভাবে প্রয়োজন পড়ে নি। মাঘ শেষের পথে। তবে মাঘ শেষের আগেই কী শীত বিদায় নেবে? যদিও এখন যে শীত চলে গিয়েছে, তেমনটা নয়, মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে সেও।
সামনেই আবার ভ্যালেন্টাইনস ডে মানে প্রেম দিবস। এই সময়টা একটু-আধটু শীতের শিরশিরানি, হিমেল পরশ না থাকলে যেন প্রেমটা ঠিক জমে না। কিন্তু জলবায়ুর যে হারে পরিবর্তন ঘটছে প্রতিনিয়ত তাতে প্রেম দিবস পর্যন্ত শীত আটকে থাকে কী না, সেটাই এখন প্রশ্ন।
অনেকের মনেই এখন প্রশ্ন জেগেছে যে তবে কী মাঘ বিদায়ের আগেই শীতের বিদায় ঘণ্টা বেজে যাবে বাংলা থেকে? ভ্যালেন্টাইন’স ডে-তেও কী শীত একেবারেই থাকবে না?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত শীত ওঠানামা করবে বাংলায়। আগামীকাল, বুধবার পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। এরপর বৃহস্পতি ও শুক্রবার ফের তাপমাত্রা কিছুটা নামবে। শনিবার থেকে আবারও বাড়বে তাপমাত্রা। সোমবার ও মঙ্গলবার তাপমাত্রা ফের নিম্নমুখী হবে। মঙ্গলবার ১৪ই ফেব্রুয়ারি তাপমাত্রার পারদ বেশ কিছুটা নিচে নামতে পারে বলে জানা যাচ্ছে।।
হাওয়া অফিসের কথায়, দক্ষিণবঙ্গের সমতল ও উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতে কনকনে ঠান্ডা না হলেও হালকা হিমের পরশ থাকবে। কুয়াশাও থাকবে আগামী কয়েকদিন। কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ভোরের দিকে হালকা কুয়াশার চাদর দেখা যাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা ও নদিয়াতে ভোরের দিকেও। পাহাড়ে আবার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এভাবেই ধীরে ধীরে সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ কমবে। দিনের ও রাতের তাপমাত্রা বাড়বে। শীতের মরশুম বিদায় নেবে বাংলা থেকে এবারের মতো। আগামী কয়েকদিনে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজ্যের অন্য কোথাও আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়াই থাকবে।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!