Weather Update of West Bengal: প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের (Bangladesh) সাথে মানচিত্রগত ভাবে যুক্ত রয়েছে দক্ষিণবঙ্গ (South Bengal) সেই কারণে প্রতিবেশী দেশের নিম্নচাপের প্রভাব যেমন আমাদের রাজ্যে (West Bengal) পড়ে আমাদের রাজ্যের ক্ষেত্রেও তাই। সম্প্রতি বাংলাদেশে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে দুর্যোগ হতে পারে বলে সতর্ক বার্তা জারি করল আবহাওয়া দপ্তর (weather department)। আবহাওয়ার আগাম তথ্য দিতে গিয়ে আবহাওয়া অফিস (weather office) বলেছে যে বাংলাদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে চলে আসবে এবং বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (heavy rainfall) হবে। রবি ও সোমবার কলকাতায় ভারী বৃষ্টি হবে।
পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে অতি বৃষ্টি হলে ডিভিসি জল ছাড়তে পারে। এছাড়া উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়বে বলে খবর। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হতে পারে যে কারণে আগামী মঙ্গলবার অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর অনুযায়ী সমুদ্রে ৫৫ থেকে ৬০ কিমি প্রতি ঘন্টায় গতিবেগের দমকা ঝড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তা বর্তমানে দক্ষিণ বাংলাদেশের দিকে সরে গেলেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ নিজের শক্তি বৃদ্ধি করে উত্তর-পশ্চিমে এগোতে থাকবে এবং তারপর নিজের অভিমুখ বদলে চলে যাবে ঝাড়খণ্ডের দিকে। এই ভাবেই আগামী তিন দিনের মধ্যে এই নিম্নচাপ বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড এবং ঝাড়খন্ড থেকে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে নিজের যাত্রা পথ বদল করবে।
এই সময় দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলা এবং ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ২৯.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে মহানগরী কলকাতাতে। প্রসঙ্গত উল্লেখ্য আজ সকালে কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস ও জলীয় বাষ্পের পরিমাণ ৬৩-৯৪ শতাংশ রয়েছে।





