বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন আরও খারাপ হচ্ছে। বেড়েই চলেছে হিন্দুদের উপর অত্যাচারের মাত্রা। এরই মধ্যে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে জ্বলে ওঠে আগুন। এরই মধ্যে এবার কলকাতার ইসকনে ঘটে গেল এক অবাক করা কাণ্ড।
কলকাতার ইসকনের সঙ্গে হঠাৎই জুড়ে গেল ইসলামি নাম। এমন ঘটনায় চমকে উঠলেন সকলে। কীভাবে এমন ঘটনা ঘটতে পারে, তা নিয়ে সকলেই হতভম্ব। ইসকনের নামের সঙ্গে কীভাবে ইসলামি নাম জুড়ে গেল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
জানা গিয়েছে, দু’দিন ধরেই নিউটাউন, ইসকনের ওয়েবসাইট নাকি কাজ করছিল না। প্রথমে এটা কোনও প্রযুক্তিগত ত্রুটি বলে ভেবেছিলেন সদস্যরা। কিন্তু আজ, শনিবার সকালে ইসকন কর্তৃপক্ষ ওয়েবসাইট খুলেই চমকে যায়। দেখা যায়, ওয়েবসাইটে দেখা যাচ্ছে ইসলামি ভাষার স্লোগান।
অভিযোগ, ‘আল মশাল’ নামের এক ইসলামি সংগঠন ইসকনের ওই ওয়েবসাইট হ্যাক করেছে। আর তারাই ওই ওয়েবসাইটে ইসলামি স্লোগান দিয়েছে। এমন কাণ্ড দেখে ইসকনের ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদরা তড়িঘড়ি ওয়েবসাইট মেরামতির কাজে লেগে পড়েন। জানা গিয়েছে, আপাতত ঠিকঠাকই চলছে ওই ওয়েবসাইট।
আরও পড়ুনঃ ‘কা’টমানির টাকায় গরীবদের কম্বল দিচ্ছি…’ আরাবুলকে নিশানা করতে গিয়েই বে’ফাঁস শওকত, স্বীকার করলেন কা’টমানির কথা!
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বারবার প্রতিক্রিয়া জানানো হয়েছে ইসকনের তরফে। বাংলাদেশে হিন্দুদের উপর যে অকথ্য অত্যাচার চলছে সেই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে কলকাতার ইসকনের তরফে। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নিয়েও বারবার সরব হয়েছে ইসকন কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত জেলবন্দী চিন্ময় কৃষ্ণ প্রভু। এরই মধ্যে হ্যাক হয়ে গেল নিউটাউনের ইসকনের ওয়েবসাইট।





