শনিবার রাত থেকেই একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। নদিয়ায় কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড হয়েছে মুখ্যমন্ত্রীর সভামঞ্চ। রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির পূর্বাভাস থাকলেও কমবে না গরম চলতে থাকবে গরমের দাপট। আগামী দুদিনে সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া (weather) দপ্তর। চড়া রোদে পুড়ছে বঙ্গ।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের তাপমাত্রা বেড়ে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। আরও বৃদ্ধি পাবে তাপমাত্রা।
রবিবার আবহাওয়া (weather) দফতর জানিয়েছে, আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। সোমবারে দার্জিলিং-এ বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলার আবহাওয়া শুকনো থাকবে।
আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ার হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া (weather) শুকনো থাকবে। সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি সবথেকে বেশি তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।
আবহাওয়া (weather) দফতরের তরফে বলা হয়েছে, “একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর উত্তর-পশ্চিম ভারতে রয়েছে। একটি অক্ষরেখা রয়েছে কর্নাটক থেকে মধ্যপ্রদেশের উপর। একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসম, বিহার, রাজস্থানের উপর। নতুন আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ওড়িশাতে।”





