মমতার প্রার্থী তালিকায় জায়গা না পেয়ে এবার বিক্ষুব্ধের তালিকায় ফিরহাদ জামাতা ইয়াসির! নেট মাধ্যমে ক্ষোভ প্রকাশ

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকা দেখে এবার নেট মাধ্যমে গর্জন করলেন ফিরহাদ জামাতা ‘টাইগার’! যাঁর আসল নাম ইয়াসির হায়দর। তবে প্রিয় জামাইকে টাইগার বলেই ডাকেন‌ ববি।

ফিরহাদ নিজে ওই বিষয়ে এখন‌ও কোনও মন্তব্য করেননি। তাঁর ঘনিষ্ঠরাও মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু ইয়াসিরের কিছু অনুগামী মনে করছেন, এই যুবনেতার চলতি বিধানসভা নির্বাচনে টিকিট পাওয়া ‘উচিত’ ছিল।

কি বলেছেন ইয়াসির?

শুক্রবার কালীঘাটে দলীয় কার্যালয়ে ফিরহাদ হাকিমকে পাশে নিয়েই পাহাড় বাদে ২৯১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকা প্রকাশ হতেই দেখা যায়, সরেছেন পোড় খাওয়ারা। তুলনায় নবাগত সদ্য তৃণমূলে যোগদান কারী তারকারা টিকিট নিয়ে গেছেন।

আরও পড়ুন – মাঝরাতে বিজেপিতে যোগদান দাপুটে তৃণমূল নেতার, শক্ত হচ্ছে গেরুয়া ঘাঁটি

বেশ গুরুত্বপূর্ণ কিছু কেন্দ্র‌ ছেড়ে দেওয়া হয়েছে রাজনীতিতে একেবারেই আনকোরা টলি তারকাদের হাতে। তা নিয়ে দলের অন্দরেই চাপানউতর শুরু হয়। গভীর রাতে তা নিয়ে নেটমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ-জামাতা ইয়াসিরও। তিনি লেখেন, ‘কয়েক বছর আগে এক জন বুদ্ধিমান মানুষ আমাকে বলেছিলেন যে, তারকা বা বিখ্যাত হলে সহজেই টিকিট পাওয়া যায়। তখন ওঁর কথা গুরুত্ব দিয়ে শোনা উচিত ছিল আমার। যাঁরা বছরের ৩৬৫ দিন ২৪ ঘণ্টা তথাকথিত দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে যান, দিনের শেষে উপেক্ষিতই থেকে যান তাঁরা। এটাই কঠিন বাস্তব’।

A wise person had told me few years back a couple of times that if you are a “CELEBRITY” or a “FAMOUS PERSONALITY” you…

Posted by Yasser Haidar on Friday, March 5, 2021

নেটমাধ্যমে যে ভাবে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ফিরহাদ জামাতা, তা মমতার সিদ্ধান্তের বিরোধিতা হিসেবে দেখছে দলের একাংশ। ইয়াসিরের মন্তব্য নিয়ে ফিরহাদ বা তাঁর পরিবারের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু বলা হয়নি। তবে তাঁর এমন প্রকাশ্য মন্তব্য শ্বশুরমশাইয়কে যে খানিকটা ‘অস্বস্তি’-তে ফেলবে, তা মেনে নিচ্ছেন তৃণমূলের নেতাদের একাংশ।

আরও পড়ুন –নীলবাড়ির লড়াই জিততে রবিতে ব্রিগেডে  মোদীর ঐতিহাসিক জনসভা! ২১শে জিততে পারবেন কি বাংলা?

প্রসঙ্গত উল্লেখ্য, কাল প্রার্থী তালিকা ঘোষণা করার পর তৃণমূলের ভেতরের অসন্তোষ প্রকাশ্যে চলে আসে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন আরাবুল ইসলাম। মিডিয়ার সামনে কান্না চেপে রাখতে পারেন না সোনালী গুহ, মইনুদ্দিন শামস্’রা। রাতারাতি তৃণমূল ত্যাগ করেন অনেক নেতাই। এবার দেখা যাক খোদ ফিরহাদের ঘরে নেত্রীর সিদ্ধান্তের কি প্রভাব পড়ে।

RELATED Articles