পূর্ব ঘোষণা ছাড়াই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ মমতা’র! জাকির হোসেনকে দেখতে হাসপাতালে রাজ্যপাল 

জগদীপ ধনকড় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ঠিক কতটা সুমিষ্ট এবং মধুর তা কমবেশি সবারই জানা। কোন‌ও না কোন‌ও ইস্যুতে নিত্য‌ই তাঁদের ঝামেলা বাঁধে।

তবে আজ কার্যত ঘটনা একটু অন্যরকম ঘটলো। পূর্ব কোন‌ও ঘোষণা ছাড়াই রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত গতকাল মুর্শিদাবাদে শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর বোমা হামলার ঘটনা নিয়েই দুজনের মধ্যে মূলত আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল।

আজ অর্থাৎ বৃহস্পতিবার পৈলানের কর্মিসভা সেরে বিকেল ৫টা নাগাদ রাজভবনে পৌঁছন মমতা। সেখানেই দুজনের মধ্যে একান্তে বেশ কিছুক্ষণ কথা হয়। মুখ্যমন্ত্রীর কাছে শ্রম প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন রাজ্যপাল।

বস্তুত মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এসএসকেএম হাসপাতালে জাকির হোসনকে দেখতেও যান রাজ্যপাল। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘আমাদের সমাজে হিংসার কোনও জায়গা নেই। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। রাজ্য সরকার এই ঘটনার তদন্তে SIT গঠন করেছে বটে। কিন্তু আমার মনে হয় যেহেতু বিস্ফোরণ ঘটেছে তাই এই ঘটনার তদন্তে NIA অনেক বেশি যোগ্য। আইন মেনে তাদের হাতে তদন্তভার তুলে দেওয়া হবে।’

একইসঙ্গে বলেন ‘গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। পশ্চিমবঙ্গ পুলিশ ও মমতা বন্দ্যোপাধ্যের প্রশাসনের আইন মেনে কাজ করার সময় এসেছে।’

RELATED Articles