Covid-19: বাংলায় রেকর্ড করোনার! একদিনে রাজ্যে মৃত্যু ৭৩ জনের, দৈনিক সংক্রমণ  ছাড়াল ১৬,০০০-এর সীমা

দিল্লির সঙ্গে পাল্লা দিয়েই যাচ্ছে বাংলা। ‌ ভোটের আবহে করোনা পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠছে‌।

দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১৬,০০০-এর সীমা। একদিনে রাজ্যে মৃত্যু হল ৭৩ জনের। যা এখন‌ও পর্যন্ত সর্বোচ্চ। সঙ্গে দৈনিক সুস্থতা ছাড়াল ১০,০০০।

আরও পড়ুন- অব্যবহৃত টিকা ফেরত চাইল সরকার, রাজ্যের বেসরকারি হাসপাতালে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তা

আজ অর্থাৎ মঙ্গলবার একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৩ জনের। কলকাতায় মঙ্গলবার মৃত্যু হয়েছে ২৪ জনের। উত্তর ২৪ পরগনায় মৃত ১৩। যার ফলে মোট মৃত্যু বেড়ে হল ১১,০৮২। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১৬,৪০৩ জন।  সুস্থ হয়েছেন ১০,৬৬৪ জন। পরীক্ষা হয়েছে প্রায় ৫৫ হাজার করোনার নমুনা।

আরও পড়ুন-Covid-19: করোনা সঙ্কটকালে এবার এগিয়ে এলো সিপিএমের শ্রমিক সংগঠন সিটু! সাহায্যে নামছে ৩০০টি অ্যাপ ক্যাব

একদিনে করোনায় মৃত্যুতে এটাই এখনো পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। সংক্রমণের নিরিখেও মঙ্গলবার হল নতুন রেকর্ড। দৈনিক সুস্থতা বাড়লেও সংক্রমণ বাড়ায় অ্যাক্টিভ কেস বৃদ্ধির হারে তেমন কোনও রকমফের হল না এদিনও। এদিন অ্যাকটিভ কেস বাড়ল ৫,৬৬৬। যার ফলে ১ লক্ষ পার করল অ্যাকটিভ রোগীর সংখ্যা। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হল ১,০০,৬১৫।

RELATED Articles