করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারত। কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে দেশ। এই রকম অবস্থার যে সম্মুখীন হতে হবে তা হয়তো কস্মিনকালেও ভাবেনি কেউ। চারিদিকে হাহাকার স্বজন হারানোর কান্না।
অক্সিজেনের তীব্র অভাবে মৃত্যু হচ্ছে রোগীদের। জ্বলছে গণ চিতা। আকাল দেহ পোড়ানোর কাঠেরও। বিভিন্ন জায়গায় স্তুপ জমছে লাশের।
বিধানসভা ভোটের আবহে বাংলার অবস্থাও সঙ্গীন। ইতিমধ্যেই বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ছড়িয়েছে ১৫ হাজরের গণ্ডি। এমন উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ও ওয়াকফ বোর্ডকে একটি আর্জি জানাল আসাদউদ্দীন ওয়াইসির AIMIM। রাজ্যের সব মসজিদ এবং অব্যবহৃত ওয়াকফ গুলো করোনা মোকাবিলায় ব্যবহারের আর্জি নিয়ে রাজ্য সরকার এবং ওয়াকফ বোর্ডের (AUQAF Board) চেয়ারম্যানকে চিঠি লিখেছে। আজ অর্থাৎ মঙ্গলবারই রাজ্য মিম ইউনিটের তরফে এই চিঠি লেখা হয়।
আরও পড়ুন- অব্যবহৃত টিকা ফেরত চাইল সরকার, রাজ্যের বেসরকারি হাসপাতালে করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তা
কি লেখা হয়েছে ওই চিঠিতে? মিমের রাজ্য সম্পাদকের তরফে পাঠানো ওই চিঠিতে লেখা হয়েছে, করোনার মতো সংক্রামক ব্যাধি রুখতে রাজ্যের সব মসজিদ এবং ওয়াকফ সম্পত্তি গুলি ব্যবহার করা হোক। চিঠিতে তিনি এও উল্লেখ করেছেন যে, কোরআন অনুসার, কারোর জীবন বাঁচানো (জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে) মানে মানবতাকে রক্ষা করা। তাই রাজ্যের মসজিদ এবং অব্যবহৃত ওয়াকফ সম্পত্তি গুলো আইসোলেশন ওয়ার্ড বা সেফ হোম হিসেবে ব্যবহার করা হোক। এই মসজিদ এবং ওয়াকফ সম্পত্তি গুলিতে ১০ টি করে আইসোলেশন ওয়ার্ড ও সেফ হোম তৈরি করার আর্জি জানিয়েছে তাঁরা।





