বাংলার রাজ্য প্রশাসন ও রাজ্যপালের সম্পর্ক সাপে-নেউলে বলাই যায়। রাজ্যের বিরুদ্ধে মুখ খুলতে সদাই মুখিয়ে থাকেন রাজ্যপাল। তেমন ভাবেই রাজ্যপালকে অপমান করতে ছাড়েননা বাংলার শাসক গোষ্ঠীও। বারবারই বাংলার আমলা ও পুলিশ প্রশাসনকে নিশানা করেছেন জগদীপ ধনকড়। বারংবার মুখর হয়েছেন সমালোচনায়। এবার আরও একবার টুইটে বোমা ফাটালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। নিশানা করলেন রাজ্যের আমলা ও পুলিশকে। বললেন বাংলায় দুর্নীতি রুখতে পারছে না প্রশাসন। পুলিশ-আমলাদের এই হারে সম্পত্তি বৃদ্ধি অত্যন্ত উদ্বেগজনক।
https://twitter.com/jdhankhar1/status/1330689844926836738
আজ অর্থাৎ সোমবার সকালেও পরপর দুটি টুইট তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জগদীপ ধনকড়। প্রথম টুইটে কটাক্ষ করেন আমলাদের। লেখেন, “যেভাবে রাজ্যে সরকারি আমলাদের সম্পত্তি বাড়ছে এবং তাঁরা দুর্নীতিতে জড়াচ্ছেন, তা অত্যন্ত উদ্বেগজনক। দুর্নীতি নামক শিল্পকে রুখতে না পারার যে প্রশাসনিক ব্যর্থতা, সেটাই এখন শহরের আলোচ্য বিষয়। সেটাই সরকারের মুখ পোড়াচ্ছে।”
https://twitter.com/jdhankhar1/status/1330687920538218496
এরপর দ্বিতীয় টুইটে তিনি আওয়াজ তোলেন গরুপাচার ও কয়লাকাণ্ড নিয়ে। টুইটে লেখেন, “তদন্তের মধ্যে দিয়ে উর্দিধারীদের মেগা দুর্নীতির পর্দা ফাঁস করা দরকার। তাঁদের অসত্ উপায়ে অর্জিত সম্পত্তির খোঁজ করতে হবে।” দুর্নীতির আঁতুরঘর ভেঙে গণতন্দ্র রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন ধনকড়।






