গদি হাসিল করেই অর্থনীতিতে চমক মমতার, সরকারি কর্মীদের জন্য বোনাসের ঘোষণা

রবিবারই বাংলার মসনদে তৃতীয়বারের মতো বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শপথ নেন। আর আজ এসেই সরকারি কর্মীদের মন জিতলেন তিনি।

তৃতীয় সরকারের পথ চলার দ্বিতীয় দিনই রাজ্য সরকারি কর্মীদের জন্য বোনাসের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। আজ একটি বিজ্ঞপ্তি ঘোষণা করে মমতা সরকারের তরফে জানানো হয়, রাজ্য সরকারি কর্মীদের সাড়ে ৪,৫০০ টাকার বোনাস দেওয়া হবে।

আরও পড়ুন- শীতলকুচি ঘটনার ফল! ফের ক্ষমতায় এসেই কোচবিহারের পুলিশ সুপারকে অপসারিত করলেন মমতা

তবে শুধু সরকারি কর্মচারী যাঁরা কর্মরত তাঁরাই নন অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্যও ২,৫০০ টাকার বোনাস ঘোষণা করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন- হতাশাগ্রস্ত! ভোটে হারার পরই স্পষ্ট বিজেপির অভ্যন্তরীণ সংঘাত, একে অপরকে কড়াভাবে দোষারোপ বিজেপি নেতাদের 

তবেই বোনাস পাওয়ার কিছু শর্ত রয়েছে। যেমন এই বোনাস তাঁরাই পাবেন যেসব সরকারি কর্মচারীদের পেনশন ৩১ হাজার টাকার নীচে। অন্যদিকে ৪,৫০০ টাকার বোনাস সেসব কর্মচারীরাই পাবেন যারা মাসিক ৩৬ হাজার টাকা বা তার কম মাইনে পান। এই বোনাস এককালীন এবং উৎসব বোনাস হিসেবে দেওয়া হবে।

RELATED Articles