পুনরায় প্রকাশিত হল লকডাউনের সুচি। আগের বারের ভুল শুধরে এবার নতুন করে প্রকাশিত হল এই তারিখের তালিকা। আজ বিকেলে রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , ‘মানুষকে উৎসব পালনের সুযোগ করে দেওয়ার জন্যই এইবার কয়েকটি দিনের বদল করা হয়েছে। পূর্বে তারিখগুলি প্রকাশের পর সেগুলি পরিবর্তনের জন্য আর্জি জানানো হয়েছিল। তাই এবার বিভিন্ন মানুষের অনুরোধ এবং আর্জি মেনে ওই দিনগুলি পরিবর্তন করা হচ্ছে।’
এর আগে প্রকাশিত লকডাউনের সূচিকে একবার নয়, তিনবার পরিবর্তিত করা হয়েছে। একবার সাংবাদিক বৈঠকে, একবার টুইটারে আর এবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে। তবে এবার সম্পূর্ণ বিধিনিষেধের দিন পালটেছে রাজ্য। সোমবার নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী দেখে নিন আগামী লকডাউনের দিনগুলি।
৫ই অগাস্ট (বুধবার)
৮ই অগাস্ট (শনিবার)
২০শে অগাস্ট (বৃহস্পতিবার)
২১শে অগাস্ট (শুক্রবার)
২৭শে অগাস্ট (বৃহস্পতিবার)
২৮শে অগাস্ট (শুক্রবার)
৩১শে অগাস্ট (সোমবার)
তবে আর্জি মেনে দিন পরিবর্তন করা হলেও রামমন্দিরের ভুমি পুজোর দিনটি কিন্তু পরিবর্তন করা হয়নি। এ নিয়ে পূর্বেই বিজেপি, শাসক দলকে কটাক্ষ করেছিল। কিন্তু তাও সেদিনের কোনো পরিবর্তন করা হয়নি। সেদিনই রাজ্যে চলতি মাসের প্রথম সম্পূর্ণ লকডাউন হবে।
তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, লকডাউনের তারিখ প্রকাশ করার আগে কেন প্রশাসনের তরফে সবার সাথে আলোচনা করা হয়নি! এমন একটা সিদ্ধান্তের বারবার বদল করলে বিরোধীরা শাসক দলের বিরোধিতা করার আরও সুযোগ পেয়ে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা জানান। এছাড়া রাম মন্দিরের ভিত্তিপ্রস্তরের দিন লকডাউন প্রত্যাহার না করে আরো একটি সুযোগ বিরোধীদের হাতে তুলে দিলেন রাজ্য সরকার। তাই এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করার ও সব দিক বিবেচনা করার প্রয়োজন ছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।





